NASA Internships 2025: মহাকাশ নিয়ে আগ্রহ আছে? ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মহাকাশ সংস্থা! জানুন কীভাবে

NASA Internships 2025: মহাকাশ নিয়ে আগ্রহ আছে? তাহলে বড় সুযোগ সামনে। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে ইন্টার্ন করার দারুণ সুযোগ। গোটা বিশ্বজুড়ে ক্যাম্পন এবং রিসার্চ চালায় NASA।

মহাকাশ নিয়ে যারা গবেষণা করছেন তাঁদের সামনে বড় সুযোগ। ইতিমধ্যে নাসা'র তরফে ( (NASA Internships 2025) বিস্তারিত জানানো হয়েছে। কীভাবে কোথায় ইন্টার্নশিপের জন্য আবেদন করবেন জানুন।

NASA Internships 2025

NASA Internships 2025: আবেদন সংক্রান্ত তথ্য

নাসার ইন্টার্নশিপ প্রোগ্রামের (NASA Internships 2025) জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত আবেদন করা যাবে। Fall 2025 এর জন্য আবেদন আগামী ১৬ মে'র মধ্যে আবেদন করতে হবে। ফলে যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে। একই সঙ্গে NASA র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও এই সংক্রান্ত তথ্য আরও ভালো ভাবে জেনে নেওয়ার কথা বলা হয়েছে।

NASA Internships 2025: যোগ্যতা

  • OSTEM Internship

আমেরিকার নাগরিক হতে হবে আবেদনকারীকে
প্রার্থীদের অবশ্যই ছাত্র (হাই স্কুল থেকে স্নাতক স্তর পর্যন্ত)
শিক্ষক হলেও আবেদন করা যাবে।

  • Pathways Internship

আমেরিকার নাগরিক হতে হবে।
এছাড়াও আরও কিছু শর্ত আছে। তা পূরণ করলেই বিশ্বের অন্যতম বৃহত মহাকাশ গবেষণা সংস্থায় ইন্টার্নশিপের সুবিধা পাবেন সে দেশের পড়ুয়ারা।

  • ইন্টারন্যাশানাল ইন্টার্নশিপ

NASA সঙ্গে যে সমস্ত দেশের চুক্তি আছে সেই সমস্ত দেশের নাগরিকরাও এই ইন্টার্নশিপ প্রোগ্রামে (NASA Internships 2025) যোগ দিতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর কাছে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা গণিতে (STEM) স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। যা কিনাNASA-এর মিশনের অগ্রাধিকারের সঙ্গে প্রাসঙ্গিক বলে জানানো হয়েছে। এছাড়াও আরও কিছু ক্ষেত্রে নাসায় হাতে ধরে কাজ শেখার সুবিধা আছে। এক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। আরও জানতে Nasa-র অফিশিয়াল ওয়েবসাইট ভালো ভাবে পড়ে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+