পরীক্ষা বিতর্কের মাঝেই কার্যকর হচ্ছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এই আইন! তৈরি হচ্ছে গাইডলাইনও
Anti Paper Leak Law: পরীক্ষা নিয়ে বিতর্কের মধ্যেই কড়া নিয়ম লাগু করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে কম্পিউটারের মাধ্যমে কোনও পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তৈরি হবে বিশেষ গাইড লাইন। ন্যাশানাল রিক্রুটমেন্ট এজেন্সিকে (National Recruitment Agency) নিয়ম-স্ট্যান্ডার্ড এবং গাইড লাইন তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে।
পাবলিক এগজামিনেশন অ্যাক্ট (The Public Examinations Act, 2024) কার্যকর করার কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের তরফে। পরীক্ষায় বেনিয়ম রুখতে প্রথমবার আইন কার্যকর করা হয়। গত ৯ ফেব্রুয়ারি রাজ্যসভায় পাশ হয় পাবলিক এগজামিনেশন বিল ২০২৪ (Anti Paper Leak Law) ।

১২ ফেব্রুয়ারি ওই বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউএসসি, স্টাফ সিলেশন কমিশন, রেল এবং ব্যাঙ্কের পরীক্ষার ক্ষেত্রে এবং এনটিএ আয়োজিত পরীক্ষার ক্ষেত্রে কোনও অবৈধ কাজ যাতে না হয় সেজন্যই নয়া এই আইন আনা হয়েছে।
সর্বভারতীয় কোনও রকম চিটিং আটকাতে কড়া শাস্তির কথা বলা হয়েছে নয়া এই আইনে। এক্ষেত্রে নুন্যতম তিন থেকে পাঁচ বছরের জেল হতে পারে বলে নয়া আইনের বিধানে বলা হয়েছে। যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকবে তাঁদের ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে। এমনকি এক কোটি টাকার জরিমানা হতে পারে বলেও নয়া আইনে উল্লেখ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
আইনে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ন্যাশানাল রিক্রুটমেন্ট এজেন্সি (National Recruitment Agency) সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ রাখবে। এমনকি গাইডলাইন তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে সই সংস্থাকে। পরীক্ষার সেন্টার হিসাবে রেজিস্ট্রেশনের জন্য কিছু সতর্কতামূলক ব্যবস্থা (SOP) মানতে হবে বলেও জানানো হয়েছে।
পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা, সার্ভার এবং নেটওয়ার্কের পরিকাঠামো, ইলেকট্রনিক প্ল্যাটফর্ম সব বিষয়েই থাকবে নির্দেশিকা। আর তা মেনেই সব কাজ করতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এছাড়াও গাইডলাইনে বলা থাকবে বায়োম্যান্ট্রিক রেজিস্ট্রেশন, প্রশ্নপত্র, নিরাপত্তা সহ সব বিষয়ে কিছু নির্দিষ্ট নীতি থাকবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার-রাজ্য সরকার, ব্যাঙ্ক কিংবা সরকারি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মীরা এই পরীক্ষার জন্য কাজ করতে পারবেন। এছাড়াও একটি বিশেষ কমিটি তৈরি করা হবে। যার মাথায় থাকবে যুগ্ম সচিব পদমর্যাদার কোনও আধিকারিক। উল্লেখ্য, সম্প্রতি সর্ব ভারতীয় নিটের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়ে যায়। এরপর একের পর এক প্রবেশিকা পরীক্ষা বাতিল হয়। এই অবস্থায় বড় পদক্ষেপ মোদী সরকারের।












Click it and Unblock the Notifications