বছরের শুরুতেই দুঃসংবাদ! ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, কোন কোন ডিপার্টমেন্টের চাকরি যেতে পারে? হতবাক সকলে
নতুন বছরের শুরুতেই অ্যামাজনে কর্মরতদের জন্য দুঃসংবাদ। সূত্র অনুসারে জানা গিয়েছে যে, ফের বড়সড় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে গুঞ্জন চলছে সংস্থার অন্দরে।

ওয়াকিবহাল মহলের দাবি যে, দ্বিতীয় দফায় প্রায় ১৪ হাজার থেকে ১৬ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হতে পারে। এর আগেও গত বছরের অক্টোবর মাসে ছাঁটাইয়ের পরিকল্পনার কথা সামনে এসেছিল। তখন প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্পোরেট কর্মীকে বাদ দেওয়া হয়েছিল। আর এবার সেই প্রক্রিয়ারই দ্বিতীয় ধাপ শুরু হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সংস্থাটির অন্দরের সূত্র জানাচ্ছে যে, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৭ জানুয়ারি থেকেই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও এখনও পর্যন্ত অ্যামাজনের পক্ষ থেকে কোনোরকম আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
খবর অনুসারে, কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই (AI) ব্যবহারের পরিধি বাড়ানোর কারণেই একাধিক পদ অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। এই কারণেই এত বড় সংখ্যক কর্মী চাকরি হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র আমেরিকা নয়, ভারতেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মীর উপর এর প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালেও বড়সড় এক ছাঁটাইয়ের পথে গিয়েছিল অ্যামাজন। সেই বছর প্রায় ২৭ হাজার কর্মীকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
এইবার মূলত উচ্চপদস্থ কর্মীদের উপরেই কোপ পড়তে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ করে পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি ((People Experience and Technology) ডিভিশন এবং মানব সম্পদ অথবা হিউম্যান রিসোর্স (Human Resource) টিম থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।
বছরের শুরুতেই অ্যামাজনের অন্দরে চলছে অনিশ্চয়তার মেঘ। যে কারণে কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। এখন ছাঁটাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে গোটা কর্পোরেট দুনিয়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications