এয়ার ইন্ডিয়ায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কবের মধ্যে কীভাবে আবেদন করবেন
এয়ার ইন্ডিয়ায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, কীভাবে আবেদন করবেন
এয়ার ইন্ডিয়ায় এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা কীভাবে আবেদন করবেন, তাও জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১৫
কোন কোন শূন্যপদ
১) ম্যানেজার ফিনান্স
২) অফিসার-অ্যাকাউন্টস
৩) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ম্যানেজার ফিনান্স - চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যাকাউন্ট্যান্ট। কোম্পানি সেক্রেটারি যোগ্যতা থাকলে অগ্রাধিকার।
২) অফিসার-অ্যাকাউন্টস - ইন্টার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/ইন্টার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি বা ফিনান্স/সমতুল বিষয়ে এমবিএ। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা।
৩) অ্যাসিস্ট্যান্ট-অ্যাকাউন্টস - গ্র্যাজুয়েটের সঙ্গে এক বছরের অভিজ্ঞতা।
বয়সের সীমা
১) ম্যানেজার ফিনান্স - উর্ধ্বসীমা ২৮ বছর।
২) অফিসার-অ্যাকাউন্টস - উর্ধ্বসীমা ৩০ বছর।
৩) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস - উর্ধ্বসীমা ২৮ বছর।
বেতন
১) ম্যানেজার ফিনান্স - প্রতি মাসে ৫০ হাজার টাকা।
২) অফিসার-অ্যাকাউন্টস - প্রতি মাসে ৩২,২০০ টাকা।
৩) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস - প্রতি মাসে ২১,৩০০ টাকা।
আবেদনের ফি
১) আবেদনের ফি ৫০০ টাকা।
২) মেধা তালিকার ভিত্তিতে যে প্রার্থীদের নির্বাচন করা যাবে কেবল তাঁদেরই ফি দিতে হবে।
আবেদনের পদ্ধতি
১) নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে।
২) http://www.aiatsl.com/Recruitment লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
২) পূরণ করা আবেদনপত্র hrhq.aiasl@airindia.in আইডিতে পাঠাতে হবে।
৩) ১ জুনের মধ্যে আবেদন করতে হবে।
৪) http://www.aiatsl.com/resources/AIASL%20ADVT.pdf লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রের বয়ান সহ পুরো বিজ্ঞপ্তিটি পড়া যাবে।












Click it and Unblock the Notifications