AIIMS Kalyani Recruitment 2024: এইমসের একাধিক শূন্যপদে নিয়োগ, যোগ দিন ইন্টারভিউ প্রক্রিয়ায়
AIIMS Kalyani Recruitment 2024: বাংলায় থেকে কাজ করতে চান! কিন্তু সুযোগ পাচ্ছেন না। তাহলে বড় সুযোগ আপনার কাছে। একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ AIIMS।
তবে এই নিয়োগ হবে কল্যাণীর জন্য। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যোগ্য এবং ইচ্ছুকদের অবিলম্বে এই পদের (Aiims kalyani recruitment 2024) জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে আবেদন করবেন জেনে নিন-

Aiims kalyani recruitment 2024: কীভাবে আবেদন করবেন
Pradhan Mantri Swasthya Suraksha Yojana এর অন্তগর্ত এই নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন (Aiims kalyani recruitment 2024) করতে হবে। আর তা করতে এই লিঙ্কে- https://aiimskalyani.edu.in/recruitments/ ক্লিক করতে হবে।
কিংবা এই লিঙ্কে - ক্লিক করেও কল্যাণী AIIMS এর এই পদের জন্য আবেদন করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ করা হবে। অনলাইন কিংবা অফলাইনে ইন্টারভিউ দেওয়া যাবে। আগামী ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে।
Aiims kalyani recruitment 2024: বিজ্ঞপ্তি এবং অন্যান্য তথ্য
সিনিয়র রেসিডেন্ট (নন-অ্যাকাডেমিক) পদের জন্য এই নিয়োগ করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অর্থাৎ AIIMS। মোট ১১৩ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। মূলত ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, বায়োকেমিস্ট্রি, ডার্মাটোলজি, কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি মেডিসিন সহ একাধিক পদের জন্য নিয়োগ (Aiims kalyani recruitment 2024) করা হবে।
এই বিষয়ে আরও জানতে AIIMS এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। এজন্য এই লিঙ্কে---Aiims kalyani recruitment 2024 ক্লিক করতে হবে।
Aiims kalyani recruitment 2024: নিয়োগ সংক্রান্ত তথ্য
চুক্তির ভিত্তিতে এই নিয়োগ (Aiims kalyani recruitment 2024) করা হবে। সর্বাধিক তিন বছরের চুক্তিতে এই শূন্যপদগুলির জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রয়োজনে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। সে বিষয়ে অবশ্য কোনও বার্তা দেওয়া হয়নি।
AIIMS এর এই পদের জন্য আবেদন করতে হলে ৪৫ বছরের মধ্যে তা করতে হবে। সংস্লিষ্ট যে পদের জন্য আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত জ্ঞান এবং অভিজ্ঞতা থাকতে হবে। পদের জন্য বেছে নেওয়া প্রার্থীদের বেতনক্রম প্রতি মাসে ১৫,৬০০-৩৯,১০০ টাকা হবে। পাশাপাশি গ্রস পে বাবদ ৬৬০০ টাকা দেওয়া হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করুন।












Click it and Unblock the Notifications