প্রবেশিকার আগের রাতে বাতিল NEET-PG এর পরীক্ষা! মাথায় হাত দেড় লাখ পরীক্ষার্থীর

NEET-PG Exam: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা NEET এর প্রশ্নফাঁসের ঘটনার পর থেকে তোলপাড় দেশ। একের পর এক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রশ্নের মুখে লক্ষাধিক পরিক্ষার্থীর ভবিষ্যৎ। আর এর মধ্যেই NEET-PG এর পরীক্ষা বাতিল করা হল।

আগামীকাল ২৩ জুন অর্থাৎ রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রবেশিকার আগের রাতে বাতিল (NEET-PG Exam) করা হল পরীক্ষা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

NEET-PG Exam

NEET-PG Exam: কেন স্থগিত করা হল পরীক্ষা?

NBE এর তত্ত্বাবধানে NEET-PG পরীক্ষা হওয়ার কথা ছিল রবিবার। গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় দেড় লাখ পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এই সিদ্ধান্তে প্রশ্নের মুখে একাধিক বিষয়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বিজ্ঞপ্তিতে জানাচ্ছে, একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাম্প্রতিক বেশ কিছু ঘটনা ঘটেছে।

এই অবস্থায় মেডিকেল ছাত্রদের জন্য NEET-PG প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে সাবধানতার কথা ভেবে। এমনকি পুরো প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই পরীক্ষার দিন ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

এভাবে পরীক্ষার আগের রাতে এমন সিদ্ধান্ত (NEET-PG Exam) ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, এভাবে পরীক্ষা বাতিল করে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা মোদী সরকার করছে। এভাবে কিছু হবে না বলে তোপ বর্ষীয়ান তৃণমূল নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+