Jobs Budget 2024: প্রত্যেক মাসে মিলবে পাঁচ হাজার... যুব সম্প্রদায়ের জন্য বড় ঘোষণা
Jobs Budget 2024: তৃতীয় কার্যকালের প্রথম বাজেট (Union Budget 2024) পেশ করলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) । এই বাজেটে কৃষক থেকে শুরু করে দেশের যুব সম্প্রদায় এবং মহিলাদেরকে ফোকাস করা হয়েছে। রোজগার থেকে শুরু করে কৃষিক্ষেত্রে বাজেট ৯টি অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে।
অন্যদিকে এদিন নির্মলা সীতারমনের বাজেট বক্তৃতায় তরুণদের জন্য বড় ঘোষণা উঠে এসেছে। তাতে দেশের এক কোটি যুবক উপকৃত (Jobs Budget 2024) হবেন বলে মনে করা হচ্ছে।

এদিন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) বলেন, দেশের শীর্ষ ৫০০ কোম্পানিতে যুবক-যুবতীদের ট্রেনিং (Jobs Budget 2024) দেওয়া হবে। আর এজন্য প্রত্যেক মাসে যুবকদের ৫০০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। এই মাসিক ভাতা প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অধীনে ১২ মাসের জন্য দেওয়া হবে। তবে যুবকরা শুধুমাত্র আগামী ১২ মাসের জন্য শীর্ষ সংস্থাগুলিতে ইন্টার্নশিপের সুযোগ পাবে বলেও এদিন জানিয়েছেন নির্মলা সীতারমন। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের জন্য এক কোটি যুবককে এই সুযোগ দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
- Jobs Budget 2024: ১২ মাসের জন্য হবে ট্রেনিং
প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা ১২ মাসের জন্যই হবে। এর আওতায় ইন্টার্নশিপ খরচের ১০ শতাংশ যুবকদের বহন করতে হবে। পাশাপাশি সরকারও মাসিক ভাতা হিসাবে ৫০০০ হাজার টাকা করে দেবে। একই সঙ্গে এককালীন আর্থিক সুবিধার কথাও বলা হয়েছে এদিন নির্মলা সীতারমনের বাজেটে। আর তা ৬০০০ টাকা। যা খবর, আগামীদিনে এই সুবিধার জন্য আবেদনের ক্ষেত্রে একটি পোর্টাল খোলা হবে। এর মাধ্যমেই আবেদন সম্ভব।
- Jobs Budget 2024: প্রশংসা করেছেন মোদী
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Pm Modi) বক্তব্যে ইন্টার্নশিপ যোজনার বিষয়টি উঠে আসে। বলেন, দেশের যুব সম্প্রদায় শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবে। কাজ শিখে নিজের পায়ে দাঁড়াতে পারবে।
- Jobs Budget 2024: গ্রামীণ এলাকার জন্য বড় ঘোষণা
যুবকদের রোজগারের ক্ষেত্রে এদিন নতুন পাঁচটি যোজনার উল্লেখ করা হয়েছে। গ্রামীণ কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বলেও এদিন নির্মলা সীতারমনের বাজেটে উল্লেখ করা হয়েছে।












Click it and Unblock the Notifications