Education Budget 2024: উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত মিলবে লোন! দেওয়া হবে ই-ভাউচারও
Education Budget 2024: ৪০০ পারের স্লোগান দিলেও সদ্য লোকসভা নির্বাচনের তেমন কিছুই ঘটেনি! উলটে দুই শরিক দলকে সঙ্গে নিয়ে সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। এই অবস্থায় কার্যত দেশের মানুষের মন পেতে একেবারে জনমোহনী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।
কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা (Education Budget 2024), বেশ কয়েকটি ক্ষেত্রে একাধিক নতুন ঘোষণা করা হল। শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রেও নতুন দিশা দেখানো হয়েছে।

- Education Budget 2024: ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা লোন
শিক্ষা ক্ষেত্রে এদিন একাধিক নতুন ঘোষণা করা হয়েছে। উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। দেশের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য এই লোন নেওয়া যাবে । শুধু তাই নয়, প্রতি বছর তিন শতাংশ সুদের হার সরাসরি বিশেষ ই-ভাউচার দেওয়ার কথা বলা হয়েছে। তিন শতাংশ সুদের হারে তা দেওয়া হবে এদিন ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, প্রতি বছর ২৫ হাজার পড়ুয়াকে সাহায্য করা হবে। এক্ষেত্রে মডেল লোন স্কিমে সংশোধনের কথা বলা হয়েছে।
- Education Budget 2024: শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন
শিক্ষাক্ষেত্রগুলির মান উন্নয়নের কথাও এদিন উঠে এসেছে নির্মলার বাজেটে। এক্ষেত্রে অন্তত হাজারটি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে (আইটিআই) হাব এবং স্পোক মডেলে আপগ্রেড করার কথা বলা হয়েছে। পাশাপাশি পাঠ্যক্রম আপগ্রেড করার কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সরকারি স্কিম কিংবা নীতি অনুযায়ী যে সমস্ত যুবক-যুবতীরা কোনও সুবিধার জন্য যোগ্য নয়, তাঁদের দেশীয় প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য আর্থিক সহায়তা প্রদান সরকার করবে।
পাশাপাশি কেন্দ্রীয় বাজেট 2024 -25 দেশে শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতার জন্য 1.48 লক্ষ কোটি টাকা প্রদানের কথাও বলা হয়েছে এদিন নির্মলার বাজেটে। অন্যদিকে কর্মসংস্থান নিয়েও এদিন দিশা দেখানো হয়েছে। পাশাপাশি ইন্টার্নশিপ যোজনার কথা বলা হয়েছে এদিন বাজেটে। সেই অনুযায়ী, দেশের ৫০০ কোম্পানিতে যুবরা ইন্টার্নের সুযোগ পাবেন। এক্ষেত্রে মাসিক ৫০০০ টাকা দেওয়ার কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications