জীবন তাঁকে গলায় লাগিয়েছিল, তাই মাথা ঘোরানো জনপ্রিয়তার সঙ্গে বিদায় নিলেন শ্রীদেবী
ছোট্টখাট্টো চেহারা, সারল্যে মাখা মুখ আর টানা চোখ খুব সহজেই তামিল ফিল্মি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল।
তামিল পরিবারের মেয়ে। বাবা আইনজীবী। ছোটবেলা থেকেই নৃত্যশৈলীতে পটিয়সী। তাই ছোট্টখাট্টো চেহারা, সারল্যে মাখা মুখ আর টানা চোখ খুব সহজেই তামিল ফিল্মি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল।

গ্রাম্য সারল্য আর সাদা-সিধে হাবাভাব সে সময় বলিউড ট্রেন্ডের সঙ্গে যে খুব মানানসই ছিল তেমনটাও নয়। কিন্তু, বারবার এক অন্যন্য জাদু আর মিষ্টি ব্যবহারে জায়গা করে নিতে পেরেছিলেন মুম্বই চলচ্চিত্র মহলে। প্রথমে ছোট চরিত্র। আর এর চার বছরের মাথায় সুযোগ মিলেছিল 'ষোলা সাওয়ান' ছবিতে নায়িকা হিসাবে অভিষেকের। যখন বলিউডে তিনি নায়িকা হয়েছিলেন তখনও তাঁর বয়স ১৭ ছোঁয়নি। তার আগে এত অল্প বয়সে বলিউডে নায়িকা হয়েছিলেন একমাত্র রেখা। সেদিক থেকে রেখার সঙ্গে বলিউড অভিষেকে একটা মিল ছিল শ্রীদেবীর।





ঘর সংসারে মন দেওয়ার পর প্রায় ১৬ বছর পর্দায় আসেননি। শ্রীদেবীর মতো নায়িকা কীভাবে স্টারডম-এর হাত ছেড়ে আছেন তা নিয়ে কম তর্ক-বিতর্ক ছিল না। ফিরেছিলেন শ্রী। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া ফের পা রেখেছিলেন। আর তাঁর এই কামব্যাক ঘটেছিল 'ইংলিশ ভিংলিশ' ছবি দিয়ে।












Click it and Unblock the Notifications