মেঘভাঙা বৃষ্টিতে ধরমশালায় ভূমিধ্বসের ভিডিও ভাইরাল! সত্যতা যাচাই ওয়ান ইন্ডিয়ার
মেঘভাঙা বৃষ্টিতে ধরমশালায় ভূমিধ্বসের ভিডিও ভাইরাল! সত্যতা যাচাই ওয়ান ইন্ডিয়ার
হিমাচল প্রদেশের ধরমশালায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে একাধিক ক্ষতি হয়েছে। বন্যার জলে গাড়ি ভেসে যাচ্ছে এবং একাধিক বাড়ির ক্ষতি হচ্ছে এ ধরনের একটি ভিডিও ব্যাপক শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

ভূমিধ্বসে বিপর্যস্ত ধরমশালা
ভিডিওতে দেখা গিয়েছে, ব্যাপক ভূমিধস হচ্ছে এবং দাবি করা হয়েছে এটি নাকি ধরমশালাতে হয়েছে। এক টুইটার ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, 'ধরমশালায় মেঘভাঙা বৃষ্টির আরও একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এল। আশা রাখছি এই বন্যায় কেউ হতাহত হননি।'

ধরমশালার ভিডিও নয়
তবে এই ভিডিওর আসল সত্য সামনে এনেছে ওয়ান ইন্ডিয়া। তারা ভিডিওটি যাচাই করে দেখেছে এটি আসলে জাপানের ভিডিও। যা এ বছরের ৩ জুলাই ভারী বৃষ্টিপাতের ফলে আটামিতে হয়েছিল।

জাপানের আটামিতে ভারী বৃষ্টিপাত
ভারী বৃষ্টিপাতের জন্য ভূমিধ্বস নামে এবং একাধিক গাড়ি ও বাড়ি জলের তোড়ে ভেসে যায়। অনেকেই এই ঘটনায় প্রাণ হারান এবং এই ঘটনায় একাধিক মানুষ নিখোঁজও। পশ্চিম টোকিওর আটামিতে মাটি ধ্বস একটি বাড়িতে আছড়ে পড়ায় মনে করা হচ্ছে কমপক্ষে ১৯ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের খোঁজে নেমেছে উদ্ধারকারীর দল। টেন নিউজ প্রথম ৩ জুলাইয়ের ঘটনার খবর প্রকাশ্যে আনে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি যে ধরমশালার বলে দাবি করা হচ্ছিল তা প্রকৃতপক্ষে জাপানের।

আগেও হয়েছে এই ধরনের ঘটনা
এর আগেও বহু এ ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা আসলে বিদেশের কিন্তু দাবি করা হয় তা ভারতের। কেরলের ভয়াবহ বন্যার সময়ও এ ধরনের বহু ভিডিও সামনে এসেছিল, যা অন্য দেশের ছিল কিন্তু বলা হচ্ছিল তা কেরলের বন্যার দৃশ্য।

Fact Check
দাবি
A scary video has emerged from the cloud burst in Dharamshala
সিদ্ধান্ত
The video being shared is from Japan












Click it and Unblock the Notifications