সরকারি নির্দেশ অমান্য করায় বন্ধ হচ্ছে টুইটার? দেশজোড়া জল্পনার মাঝে জেনে নিন আসল সত্যি
সরকারি নির্দেশ অমান্য করায় বন্ধ হচ্ছে টুইটার? দেশজোড়া জল্পনার মাঝে জেনে নিন আসল সত্যি
গত বছরের ভারতের ভুল মানচিত্র প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছিল বিশ্বখ্যাত মাইক্রোব্লগিং সংস্থা টুইটার। লাদাখকে চিনা ভূখন্ডের অংশ হিসাবে দেখানোয় চাপানৌতর শুরু হয়েছিল আন্তর্জাতিক মহলেও। তারপর থেকেই বিতর্ক অব্যাহত। এমতাবস্থায় বর্তমানে একাধিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া মেসেজে দাবি করা হয়েছে সরকারি নিয়মের তোয়াক্কা না করায় শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে টুইটার। যা নিয়ে তীব্র উত্তেজনা নেটিজেন মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক আন্দোলনের আঁচে গত কয়েক মাস ধরেই সরগরম টুইটার। সরকারের কৃষি আইন নিয়ে রোজই মুখ খুলছেন একাধিক খ্যাতনামা ব্যক্তি , কৃষক নেতৃত্বরা। ইতিমধ্যেই কৃষকদের সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে বিখ্যাক পপস্টার রিহানাকে, মুখ খুলেছেন বিশ্বখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ। যা নিয়ে রীতিমতো চাপে সরকার। এমনকী সরকারের নির্দেশেই গত সোমবার থেকে মুছে দেওয়া হয় প্রায় ২৫০টি টুইটার অ্যাকাউন্ট। যে তালিকা রয়েছেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম সহ কৃষকদের সংযুক্ত মঞ্চ 'কৃষক একতা মোর্চা’-র অ্যাকাউন্টও।
মূলত #ModiPlanningFarmerGenocide হ্যাশট্যাগ ব্যবহার করা অ্যাকাউন্ট গুলিকেউ এই ক্ষেত্রে বেছে বেছে টার্গেট করা হয়েছিল বলে জানা যায়। অন্যদিকে কৃষক আন্দোলন ইস্যুতে দুদিন আগে ফের টুইটারকে কড়া নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকার। যাতে কৃষক বিক্ষোভ সম্পর্কিত আপত্তিজনক হ্যাশট্যাগ গুলি মুছে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে টুইটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে। আর্থিক জরিমানা বা আইনি পদক্ষেপের কথা বলা হলেও সরকারের তরফে কোথায় টুইটার ব্যান করার কথা বলা হয়।

Fact Check
দাবি
Government will ban twitter if action is not taken
সিদ্ধান্ত
Government has only warned of penal action if action is not taken












Click it and Unblock the Notifications