একসঙ্গে দশ শিশুর জন্মের খবর ভুয়ো, গ্রেফতার দক্ষিণ আফ্রিকার মহিলা

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক মহিলা একসঙ্গে ১০ জন শিশুর জন্ম দিয়েছেন বলে খবর প্রকাশ হয়। ওই মহিলার নাম গসিয়ামে থামারা সিথোলে। তিনি সাত ছেলে ও তিন কন্যা সন্তান প্রসব করেছেন বলে জানা যায়। কিন্তু এখন জানা যাচ্ছে যে বিশ্বকে বলা সেই দশ সন্তান প্রসবের গল্প একেবারেই ভুয়ো।

একসঙ্গে দশ শিশুর জন্মের খবর ভুয়ো

দাবি করা হয় যে, দক্ষিণ আফ্রিকার ওই মহিলা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে মালিয়ান হালিমা সিসিকে হারিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। মরক্কোতে গতমাসেই ওই মহিলা ৯টি শিশুর জন্ম দিয়েছে। ৩৭ বছরের গসিয়ামে প্রথমে ৮টি শিশুর জন্ম দেবেন বলে জানা গিয়েছিল। কিন্তু তিনি ও তাঁর পরিবার খুবই অবাক হন যে তিনি ১০টি শিশুর জন্ম দেন। এই দশ শিশুর জন্ম হওয়ার পর সিথোলের স্বামী টিবোহো সোটেটসি বলেন, '‌সাত পুত্র ও তিন কন্যার জন্ম হয়েছে। আমার স্ত্রী সাতমাস সাতদিনের অন্তঃসত্ত্বা ছিল। আমি খুব খুশী। আমি আবেগ ধরে রাখতে পারছি না।’‌

তবে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সিথোলকে প্রথমে জোহানসবার্গে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে তুলে দেওয়া হয় সমাজ কর্মীদের হাতে, যাঁরা তাঁকে মানসিক ওয়ার্ডে ভর্তি করে দেন তাঁর মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য। সিথোল এখন তাঁর বাচ্চাদের বাবার বিরুদ্ধে নবজাতকদের জন্য জনসাধারণের কাছ থেকে অনুদান নিয়ে কোটিপতি হওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন।

সিথোলের দশটি শিশু জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়তে শিশুদের অস্তিত্ব নিয়ে সন্দেহ দেখা দিতে শুরু করে। দক্ষিণ আফ্রিকার জাতীয় স্বাস্থ্য বিভাগ জানায় যে তারা নিজেরা এ বিষয়ে তদন্ত করে দেখেছে যে কোনও শিশুর অস্তিত্বই নেই। তবে সিথোলের আইনজীবী ডেইলি মেইলকে বলেছেন যে তিনি মানসিক চিকিৎসার জন্য টেম্বিসা হাসপাতালে যেতে অস্বীকার করেছিলেন কারণ তিনি দৃঢ়ভাবে অনুভব করেছিলেন যে তিনি সুস্থ মনের অধিকারী।

সিথোল একটি সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি তাঁর মা হওয়ার খবরে খুব অবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন, '‌আমাকে বিশ্বাস করানো হয়েছিল একের অধিক শিশু জন্মাবে, সেটা যমজ বা ত্রিপল হতে পারে, তার বেশি নয়। চিকিৎসকরা যখন সেটা আমায় বলেন, আমি বিশ্বাস করতে সময় নিয়েছিলাম।’‌

Fact Check

দাবি

South African woman has given birth to decuplets

সিদ্ধান্ত

South African woman has given birth to decuplets is completely false

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+