তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে জনস্রোতে ভাসলেন রাহুল গান্ধী? ভাইরাল ছবির আসল সত্য জানুন

তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে জনস্রোতে ভাসলেন রাহুল গান্ধী? ভাইরাল ছবির আসল সত্য জানুন

ইতিমধ্যেই পাঁচ রাজ্যের মধ্যে একাধিক রাজ্য শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। যদিও শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে খামতি রাখতে রাজি নয় শাসক-বিরোধী কোনও পক্ষই। রোজই ভিন্ন ভিন্ন রাজ্যে নির্বাচনী সভায় দেখা মিলছে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদীদের। এদিকে ভোটের হাওয়ায় তপ্ত তামিল ভূমিও। এবার সেই তামিলনাড়ুতেই রাহুল গান্ধীকে স্বাগত জানাতে দেখা গেল বিশাল সংখ্যক জনতাকে।

তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে গিয়ে জনস্রোতে ভাসলেন রাহুল গান্ধী? ভাইরাল ছবির আসল সত্য জানুন

সম্প্রতি এই ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে একটা বিশাল আকারের জনতার স্রোত কার্যত একটি ভ্যানের পাশে ধাক্কা দিচ্ছে। পিছনে রয়েছে বড় একটি কনভয়। ওই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে লেখা হচ্ছে 'রাহুল গান্ধীকে স্বাগত জানাচ্ছে তামিলনাড়ুর জনতা’। যদিও সত্য অনুসন্ধানে নেমে দেখা যায় এই দাবির আদপে কোনও ভিত্তি নেই। এমনকী ওই কনভয়টি রাহুল গান্ধীরও নয়।

সূত্রের খবর, যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে তা আদপে ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের। ওই জনসভাটি ১৯ মার্চ ২০২০ সালে হয়েছিল। এমনকী ছবিটি ওই দিন ডিএমকে-র অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছিল। সেখানে রাহুল গান্ধীর নামের কোনও উল্লেখই নেই। এদিকে ওই দিন নির্বাচনী প্রচার করতে অসমে ছিলেন রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ হবে আগামী ২ মেয

Fact Check

দাবি

Large crowds welcome Rahul Gandhi in Tamil Nadu

সিদ্ধান্ত

The images are from a rally held by DMK chief M K Stalin

রেটিং

Half True
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+