ধনতেরাসকে হাতিয়ার করেই নতুন ফাঁদ! আয়কর রিফান্ডের ভুয়ো মেসেজ সম্পর্কে সতর্কবার্তা পিআইবির
ধনতেরাসকে হাতিয়ার করেই নতুন ফাঁদ! আয়কর রিফান্ডের ভুয়ো মেসেজ সম্পর্কে সতর্কবার্তা পিআইবির
রাত পোহালেই ধনতেরাস। এদিকে অক্টোবরের শুরু থেকেই ধীরে ধীরে উৎসবের মেজাজে সেজে উঠছে গোটা দেশ। এদিকে করোনা আবহে উৎসবেরকে ঢাল করেই সাধারণ মানুষের পকেট কাটতে মাঠে নেমেছে জালিয়াতের দল। আর এই ক্ষেত্রে হাতিয়ার করা হচ্ছে আয়কর সম্পর্কিত একাধিক ভুয়ো তথ্যকে। এমতাবস্থায় বর্তমানে আয়কর রিফান্ড দুর্নীতি নিয়ে ফের টুইটবার্তায় সতর্ক করতে দেখা গেল প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবিকে।

সম্প্রতি অনেকের কাছেই ফোনে আয়কর রিফান্ড সম্পর্কিত একটি মেসেজ ঢুকছে। যেখানে স্পষ্টতই দাবি করা হচ্ছে এই খাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ১২ হাজার টাকা জমা পড়েছে। একইসাথে ওই মেসেজের সাথে উল্লেখিত একটি লিঙ্কের মাধ্যমে বেশ কিছু ব্যক্তিগত তথ্যও চাওয়া হচ্ছে। এমনকী ওই মেসেজেই দাবি করা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমেই পূর্ববর্তী ব্যাঙ্ক ডিটেলসও ও আয়কর জমা সংক্রান্ত তথ্যাদিও পাওয়া যাবে।
Don't let #frauds like this ruin your festive fervour!
— PIB Fact Check (@PIBFactCheck) November 12, 2020
Celebrate #Dhanteras2020 the way it is meant to be celebrated with joy and enthusiasm, NOT scams.
This #Diwali2020 be aware and #BurstFakeNews #PIBFactcheck #HappyDhanteras #HappyDiwali #धनतेरस pic.twitter.com/Ux8Gberu0X
কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক বলছে এই ধরনের কোনও নির্দেশিকা সরকারের তরফে প্রকাশ করা হয়নি। ধনতেরাসকে হাতিয়ার করে সাধারণ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিতেই এই ফাঁদ পেতেছে। তাই গোটা সংশ্লিট দফতরে যাচাই না করে ওই লিঙ্কে ঢুকতেও নিষেধ করা হচ্ছে। অন্যথায় শূন্য হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমতাবস্থায় কোনও দুর্নীতিবাজদের প্রশ্রয় না দিতেও টুইট বার্তাতেই বারবার আবেদন করা হয়েছে পিআইবি-র তরফে। এমনকী আয়কর রিফান্ডের স্টেটাস জানতে আয়কর বিভাগের অফিসিয়াল সাইটেই নজর রাখার কথা বলা হয়। পাশাপাশি দীপাবলির শুভ লগ্নে সকলে ধনতেরাসের শুভেচ্ছা বার্তাও জানানো হয় প্রেস ইনফরমের্শন ব্যুরোর টুইটার হ্যান্ডেল থেকে।

Fact Check
দাবি
income tax giving refund in dhanteras
সিদ্ধান্ত
income tax giving refund in dhanteras claim is false












Click it and Unblock the Notifications