করোনার বাড়বাড়ন্তের জেরে ৩১ মার্চ থেকে ফের বন্ধ হচ্ছে রেল পরিষেবা? কী বলছে কেন্দ্র
করোনার বাড়বাড়ন্তের জেরে ৩১ মার্চ থেকে ফের বন্ধ হচ্ছে রেল পরিষেবা? কী বলছে কেন্দ্র
মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। এমনকী মহারাষ্ট্রের একাধিক জেলাতেও শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ। সংক্রমণ বাড়ছে কলকাতা, দিল্লি, মুম্বইতেও। এমতাবস্থায় করনো ঠেকাতে ফের ট্রেন বন্ধের পথে হাঁটতে পারে কেন্দ্র। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এমনমটাই। আগামী ৩২ তারিখ থেকেই গোটা দেশব্যাপী নাকি রেল পরিষেবা সম্পূ্র্ণ ভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল করা হচ্ছে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন।

সূত্রের খবর, সম্প্রতি এই জাতীয় একটি পোস্টও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে স্পষ্টতই দাবি করা হয়েছে আগামী ৩১ মার্চ থেকে বাতিল হয়ে যাচ্ছে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন। চলবে শুধুমাত্র মালবাহী ট্রেনগুলি। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পোস্ট ইতিমধ্যেই ভাইরালও হয়েছে বিভিন্ন মাধ্যমে।
এদিকে সরকারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে এই দাবি আদপেই ভিত্তিহীন। এরকম কোনও সিদ্ধান্তই এখনও সরকারের তরফে নেওয়া হয়নি। ৩০ মার্চের পর ট্রেন চালাটল বন্ধের ব্যাপারেও কিছু ভাবা হয়নি। এমনকী ভারতীয় রেলের তরফেও এরকম কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণের শুরুতে লকডাউন ঘোষণা হতে হতেই ২২ মার্চ থেকে গোটা দেশব্যাপী স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। এমনকী ৩১ মার্চ থেকে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করে দেওয়া হয়। বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিয়ায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শুরু করা হয় শ্রমিক স্পেশাল ট্রেন।

Fact Check
দাবি
Indian Railways cancels trains from March 31
সিদ্ধান্ত
This is an old news and no such decision has been taken












Click it and Unblock the Notifications