১৫ থেকে ৩০ মার্চ কর্নাটকের সব কলেজ বন্ধ!‌ ভুয়ো বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি বাড়ল পড়ুয়াদের মধ্যে

১৫ থেকে ৩০ মার্চ কর্নাটকের সব কলেজ বন্ধ!‌ ভুয়ো বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি বাড়ল পড়ুয়াদের মধ্যে

ফের ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ালো মানুষের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে ১৫ মার্চ থেকে ৩০ মার্চ কর্নাটকের সব কলেজগুলি বন্ধ থাকবে। এই বিজ্ঞপ্তি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই রবিবার রাজ্যের কলেজগুলিতে একের পর এক ফোন আসতে শুরু করে দেয়।

১৫ থেকে ৩০ মার্চ কর্নাটকের সব কলেজ বন্ধ!‌ ভুয়ো বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি বাড়ল পড়ুয়াদের মধ্যে


যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর একেবারে মিথ্যা। কর্নাটক সরকার ১৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত কলেজে কোনও ছুটি ঘোষণা করেনি। কর্নাটক সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রক থেকে এই খবরটি ভুয়ো বলে নিশ্চিত করে জানানো হয়। রাজ্যের উপ–মুখ্যমন্ত্রী ডঃ সি এন অশ্বথনারায়ণ বলেছেন, '‌এটা ভুয়ো খবর। এ ধরনের ভুয়ো বিজ্ঞপ্তি অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি করে। এই ভুয়ো বিজ্ঞপ্তি ছড়ানোর পেছনে যারা রয়েছে তাদের কড়া শাস্তির জন্য সাইবার ক্রাইম পুলিশকে বিজ্ঞপ্তিটি কোথা থেকে এসেছে তা সনাক্ত করতে বলা হয়েছে। যাতে আর কেউ পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে না খেলতে পারে।’‌

কলেজ প্রশাসন ও পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করায় উপ–মুখ্যমন্ত্রী সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ জানানোর জন্য সরকারি কর্মকর্তাদের অভিযোগ করার আর্জি জানিয়েছেন। ভু্য়ো ওই বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে যে গত বছরের জারি করা বিজ্ঞপ্তির তারিখ ও সাল বদল করে তা অনলাইনে শেয়ার করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পর তদন্ত করা হবে।

এর আগেও বহু ভুয়ো খবরের জেরে সাধারণ মানুষের মধ্যে হয়রানির সৃষ্টি হয়েছিল। বিশেষ করে করোনা ভাইরাস ও ওই সংক্রান্ত বহু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভুয়ো খবর ও দাবি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। অনেকেই সেই খবরের সত্যতা যাচাই না করে তা অন্যান্য জায়গাতেও পাঠিয়ে দেয় এবং সেই খবরটিকে বিশ্বাস করে বসে।

Fact Check

দাবি

Karnataka government declares holidays for colleges from March 15

সিদ্ধান্ত

The Karnataka government has made no such announcement

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+