৫০০ টাকার নোটের মহাত্মা গান্ধীর জায়গায় শ্রীরামের ছবি! সত্যিই কি এমন নোট ছাপিয়েছে RBI
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগে একাধিক প্রস্তুতি হচ্ছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শ্রীরামের ছবি দেওয়া ৫০০ টাকার নোট। গান্ধীজির ছবির জায়গায় দেওয়া হয়েছে শ্রীরামের ছবি। শোনা যাচ্ছিল শ্রীরামের ছবি দেওয়া ৫০০ টাকার নোট নাকি ছাপাবে রিজার্ভ ব্যাঙ্ক।
২২ জানুয়ারি নাকি সেই ৫০০ টাকার নোট রিলিজ করবে আরবিআই। যদিও খবরটা পুরোটাই মিথ্যে বলে দাবি করা হয়েছে। এরকম কোনও ঘটনা ঘটবে না। পুরোটাই গুজব বলে জানানো হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই নেটিজেনরা অনেকেই কিন্তু আপত্তি জানিয়েছেন।

যিনি প্রথম ছবিটি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন তিনি জানিয়েছেন এই ছবির সঙ্গে আরবিআইয়ের কোনও যোগ নেই। পুরোটাই তিনি তৈরি করেছে গ্রাফিক্স ব্যবহার করে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল করার কোনও অর্থই হয় না। পুরোটাই তার পরিকল্পানা।
যদিও রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই নিয়ে কোনও কথাই বলেনি। যদিও গতকালই অযোধ্যা নিয়ে একটি পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী একটি অ্যালবমও প্রকাশ করা হয়েছে। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে সেদিন সব সরকারি দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রধান বিচারপতির কাছে সেদিন ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছে।
২২ জানুয়ারি বিজেপি শাসিত একাধিক রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। সেদিন সেই সব রাজ্যে কোনও মদের দোকান খোলা থাকবে না। খোলা থাকবে না মাংসের দোকানও। উত্তর প্রদেশের সেদিন সব স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আবার রিজার্ভ ব্যাঙ্কের ৫০০ টাকার নোট ছাপানোর গুজব ছড়িয়েছে।

Fact Check
দাবি
RBI going to print Rs. 500 note with Ram picture instead of Mahatma Gandhi
সিদ্ধান্ত
RBI going to print Rs. 500 note with Ram picture instead of Mahatma Gandhi, it is a fake news
রেটিং
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications