লকডাউনে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, ভুয়ো খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
লকডাউনে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা, ভুয়ো খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়
করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন ধরনের ভুয়ো খবরও ছড়াচ্ছে। আর তার ওপর মানুষ বিশ্বাস করে আরও আতঙ্কিত হয়ে পড়ছে। সম্প্রতি আরও একটি ভুয়ো খবর বাজারে রটেছে, তা হল করোনা ভাইরাসের প্রকোপে ও লকডাউনের কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় সরকারি এই নির্দেশ ঘুরে বেড়াচ্ছে।

যদিও সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে এ ধরনের কোনও নির্দেশ পাস করানো হয়নি ও ভবিষ্যতেও এ ধরনের ঘোষণা করা হবে না। সরকারও জানিয়ে দিয়েছে যে এই খবরটি অসত্য। প্রসঙ্গত এ মাসের শুরুর দিকে এমন এক ভুয়ো খবরে প্রকাশিত হয়েছিল যে সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ওটিটি খেলোয়াড়দের ব্যান্ডউইথ হ্রাস করতে বলেছে। যার কারণ হল লকডাউনের কারণে প্রায় সকলেই বাড়ি থেকে কাজ করছেন এখন, তাই টেলিকম পরিষেবাগুলির ওপর অতিরিক্ত চাপ যাতে না পড়ে সেইজন্যই এটা বলা হয়েছিল। অনেক ওটিটি খেলোয়াড়ই বিটরেটস হ্রাস করতে রাজি হয়ে গিয়েছিল যাতে টেলিকম নেটওয়ার্কে বেশি চাপ না পড়ে। যদিও গোটা ঘটনাটাই ভুয়ো বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications