টিকাকরণেই বাড়ছে অভিযোজিত করোনার উৎপাত? জেনে নিন আসল সত্যি
টিকাকরণের কারণেই বাড়ছে অভিযোজিত করোনার সংক্রমণ ?
করোনায় কাহিল গোটা দেশ। এদিকে মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে টিকাকরণে নতুন করে গতি আনতে চাইছে কেন্দ্র। কিন্তু শোনা যাচ্ছে এই টিকাকরণের কারণেই নাকি জন্ম নিচ্ছে অভিযোজিত করোনা ভাইরাস। এমনকী এর ফলে বড় সংখ্যায় মানুষের মৃত্যিরও হতে চলেছে আগামীতে। সম্প্রতি এই সংক্রান্ত একাধিক পোস্ট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতেও। আর তাতেই বাড়ছে উদ্বেগ। এমমকী ঠিক কারণেই অনেকেই আবার টিকা নিতে পিছুপাও হচ্ছেন।

সূত্রের খবর, বেলজিয়ামের পশু চিকিত্সক গিরত ভ্যান্ডেন বোসচের লেখা একটা চিঠিরও দেখা মিলছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ছড়াচ্ছে গুজব। তাতেই বোসচে দাবি করেছেন টিকাকরণের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাচ্ছেন উপসর্গহীন রোগীরাও। আরও দ্রুত ছড়াচ্ছে করোনা। এমনকী নতুন অভিযোজিত ভাইরাসের জন্ম হওয়ায় করোনা প্রকোপও আরও বাড়ছে। যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই দাবির আদপেই কোনও ভিত্তি নেই।
এমনকী অভিযোজিত করোনার সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্কই নেই বলে সাফ জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকী এর সাথে নতুন করে সংক্রমণ ছড়ানোরও কোনও সম্পর্ক নেই। উল্টে এই প্রমাণ রয়েছে যে টিকাকরণের কারণেই করোনার হাত থেকে বেঁছে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ। তাই এই সমস্ত মিথ্যা খবর কান না দিতে সরকারের তরফে বিশেষ ভাবে অনুরোধও করা হচ্ছে। এদিকে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে ৪৫ উর্ধ্ব সকল নাগরিককের টিকাকরণ চলছে গোটা দেশে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ৬০ কোটি মানুষকে টিকাকরণের আওতায় আনতে চাইছে সরকারা।
১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনায় মৃত্যু হবে ৫০ হাজার, হু–এর এই সতর্কতা কতটা সত্যি জেনে নিন

Fact Check
দাবি
Vaccination programme will wipe out a large part of our human population.
সিদ্ধান্ত
Vaccination can cut the transmission and reduce viral load in asymptomatic people












Click it and Unblock the Notifications