করোনা টিকা নিলে দু-বছরের মধ্যে মৃত্যু? জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা

করোনা টিকা নিলে দু-বছরের মধ্যে মৃত্যু? জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা

করোনার বাড়বাড়ন্তের হাত ধরেই গত কয়েক মাস ধরে ব্যাপক টিকা উদ্বেগ চলছে গোটা দেশেই। ভাঁড়ারে ঘাটতি দেখা দিয়েছে একাধিক রাজ্যে। সঙ্গে গোটা দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় জোগান না থাকায় আরও বাড়ছে উদ্বেগ। এদিকে এরইমাঝে করোনা ভ্যাকসিন নিয়ে ফের এক ভুয়ো খবর ছড়াল সোশ্যাল মিডিয়ায়। যাতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

করোনা টিকা নিলে দু-বছরের মধ্যে মৃত্যু? জেনে নিন কি বলছেন বিশেষজ্ঞরা

এদিকে চলতি বছরের শুকুতে ভারতে করোনা টিকাকরণ শুরু পর থেকেই কখনও কোভিশিল্ড তো কখনও কোভ্যাক্সিন নিয়ে ছড়িয়ে একাধিক ভুয়ো খবর। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত হয়ে শুরুতে টিকা নেননি একটা বড় অংশের মানুষ। এমতাবস্থায় এবার একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে যারা টিকা নিচ্ছেন আগামী দুবছরের মধ্যে তাদের মৃত্যু নিশ্চিত। আর এই খবর চাউর হতেই আতঙ্ক বাড়ছে আম-আদমির মধ্যে।

এদিকে এই পোস্ট ভাইরাল হতেই তার রহস্য উদঘাটনে মাঠে নামে প্রেল ইনফরমেশন ব্যুরো বা পিআইবি। আর তাতেই দেখা যায় এই ক্ষেত্রে এক ফরাসি নোবল জয়ীর উক্তি ব্যবহার করে অপ্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। যা আদপে ভিত্তিহীন। এই বিষয়ে ইতিমধ্যেই টুইটার হ্যান্ডলে সাধরণ মানুষকে সতর্ক করার পাশাপাশি অভয় বার্তাও দেওয়া হয়েছে পিআইবি-র তরফে।

করোনা টিকাগুলি যে সম্পূর্ণ ভাবে নিরাপদ, এবং এতে কোনোরকম মৃত্যু ভয় নেই তা বারংবার সাধারণ মানুষকে বুঝিয়ে আসছেন বিশেষজ্ঞরা। এদিকে গোটা দেশে চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে প্রথম টিকাকরণ শুরু হয়। সাড়ে চার মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত গোটা দেশে টিকার একটি ডোজ পেয়েছেন ২০ কোটির কাঠাকাছি মানুষ। সেখানে দুটি ডোজ পেয়েছে সাড়ে চার কোটির কাছাকাছি মানুষ।

Fact Check

দাবি

Death within 2 years of COVID-19 vaccination

সিদ্ধান্ত

COVID19 Vaccine is completely safe

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+