লকডাউনে মদের হোম ডেলিভারিতে সরকারি ভাবনা! ভুয়ো খবর, বলল কলকাতা পুলিশ
লকডাউনে এবার মদেরও হোম ডেলিভারি করা হবে। কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভুয়ো খবর রটে। তবে পরে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, খবরটি ভুয়ো।
লকডাউনে এবার মদেরও হোম ডেলিভারি করা হবে। কলকাতা পুলিশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভুয়ো খবর রটে। তবে পরে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, খবরটি ভুয়ো। প্রসঙ্গত শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে চড়াদামে মদ বিক্রির অভিযোগ উঠেছিল। বেশ কয়েকটি ক্ষেত্রে ব্যবস্থাও নেয় পুলিশ।

মদের হোম ডেলিভারি নিয়ে ভুয়ো খবর
লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় সরকারের যেমন রাজস্বের ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই সুরা প্রেমিরা অসুবিধায় পড়েছেন। বিষয়টি নিয়ে এদিন একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয় এদিন থেকেই মদের দোকান থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে।

সকালে অর্ডার, বিকেলে সাপ্লাই
একটি ভুয়ো পুলিশি নির্দেশিকা দেখিয়ে বলা হয় সব মদের দোকানে ফোন করে মদের অর্ডার দেওয়া যাবে সকাল ১১ থেকে বেলা ২টোর মধ্যে। বেলা ২ টো থেকে বিকেল ৫ টার মধ্যে মদ সাপ্লাই দিতে হবে। বিকেল ৫ টার পরে দোকান কোনওভাবেই খোলা রাখা যাবে না। এর জন্য প্রত্যেক মদের দোকানকে তিনটি করে পাস দেওয়া হবে। সেই পাসে স্থানীয় থানার ওসির পাশাপাশি ডিসিদেরও সই থাকবে।

দোকানে ভিড় করলে ব্যবস্থা
ভুয়ো ওই নির্দেশিকায় বলা হয় যদি কোনও ব্যক্তি মদের দোকানের সামনে ভিড় করেন, তাহলে তাঁর বিরুদ্ধে লকডাউন ভাঙার দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি রাজস্বের ক্ষতি
লকডাউনের জেরে বন্ধ মদের দোকানগুলি। ফলে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে সরকারি কোষাগারে। এদিকে করোনা মোকাবিলাতেও প্রবল চাপ সরকারি কোষাগারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications