হাথরাসে আক্রান্ত তরুণীর মাকে মারধর পুলিশের, ভুয়ো ভিডিও ঘিরে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়
হাথরাসে আক্রান্ত তরুণীর মাকে মারধর পুলিশের, ভুয়ো ভিডিও ঘিরে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়
উত্তরপ্রদেশে হাথরাস কাণ্ডের পর ফের ভুয়ো খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। হাথরাসে বছর কুড়ির দলিত তরুণীকে চারজন উচ্চবর্ণের ব্যক্তি গণধর্ষণ করে। গত মঙ্গলবার মৃত্যু হয় ওই তরুণীর। একসপ্তাহের মধ্যেই এই হাথরাস নিয়ে ভুয়ো খবর ছড়াতে শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিও দাবি করেছে যে তরুণীর দেহ পুলিশ পোড়ানোর আগে তাঁর মা মেয়ের মুখ দেখতে চাওয়ায় পুলিশ তাঁকে মারধর করে। যদিও ফেসবুক ব্যবহারকারী এই দাবটি করার সময় বহু ভুল করেছেন। তিনি লেখেন, উত্তরপ্রদেশ, হাদারার তরুণীকে পোড়ানোর আগে, যোগীর পুলিশ তরুণীর মা সহ পরিবারকে আটক করে এবং মা মেয়ের মুখ দেখতে চাওয়ায় মাকে মারধর করে পুলিশ। ওই ব্যবহারকারী হাথরাসকে হাডারা লেখেন। তিনি এও লিখেছেন যে আক্রান্ত তরুণীকে সমাধিস্থ করা হয়েছে, যদিও তাঁকে আসলে পোড়ানো হয়েছিল। যাইহোক এই দাবিটি একেবারেই ভুয়ো দাবি।
যে ভিডিওটি তুলে ধরা হয়েছে সেই ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুরে হয়েছে। ভিডিও ক্লিপে দেখানো হয়েছে যে পুলিশ থানায় এক মহিলা কাঁদছেন বসে। ২৯ সেপ্টেম্বর হামিরপুর পুলিশ এই ঘটনাটি নিশ্চিত করেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন। যদিও এ বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত নেই যে হাথরাস আক্রান্তের পরিবারকে আটক করেছিল কিনা পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি হামিরপুরের, হাথরাসের নয়।

Fact Check
দাবি
UP police beat up Hathras victim’s mother before cremating her daughter
সিদ্ধান্ত
The incident took place in Hamripur few months back












Click it and Unblock the Notifications