কেন্দ্রীয় কর্মীদের ১২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা, ভুয়ো ওয়েবসাইটের মিথ্যা খবরে বিভ্রান্তি ছড়ালো

কেন্দ্রীয় কর্মীদের ১২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা

করোনা ভাইরাস দেশে মাথা চাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ভুয়ো খবরও পাল্লা দিয়ে বেড়ে চলছে। সম্প্রতি একটি ওয়েবসাইট দাবি করেছে যে ভারত সরকারের অধানস্ত শ্রম মন্ত্রক ১৯৯০ সাল থেকে ২০২১ সালের মধ্যে যাঁরা কাজ করেছেন বা করছেন তাঁদের ১২ লক্ষ টাকা করে দেওয়া হবে।

কেন্দ্রীয় কর্মীদের ১২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা, ভুয়ো ওয়েবসাইটের মিথ্যা খবরে বিভ্রান্তি ছড়ালো


ওয়েবসাইটটির দাবি, ১৯৯০ সাল থেকে ২০১ সালের মধ্যে কর্মরতরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক থেকে ১২ লক্ষ টাকা করে তুলে পারবেন। এই দাবিতে আরও বলা হয়েছে যে যদি আপনার নাম তালিকায় না থাকে তবে তা নথিভুক্ত করে নিন। এরপর ওয়েবসাইটে তিনটে সহজ প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এবং টাকা তোলার জন্য আপনার লিঙ্গের বিবরণও চেয়েছে ওয়েবসাইটটি। তবে এই দাবি সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় কর্মচারিদের জন্য সরকার এ ধরনের কোনও ঘোষণা করেনি।

ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে গুগলে বিষয়টি যাচাই করা হয়েছে। কিন্তু সেখানেও এ ধরনের কোনও ঘোষণার কথা জানা যায়নি। কারণ যদি সত্যি এই ঘোষণা হত তবে এটা বিরাট খবর হিসাবে দেশের প্রধান প্রধান সংবাদমাধ্যমগুলি অবশ্যই সে সম্পর্কে অবহিত থাকত। তাই এ ধরনের ভুয়ো খবর ও ভুয়ো ওয়েবসাইট থেকে সাবধানে থাকাই শ্রেয়।

অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের জানা-অজানা নানা মুহূর্তের ছবি


Fact Check

দাবি

Govt is giving Rs 12 lakh to employees who have worked from 1991-2021

সিদ্ধান্ত

The claim is fake and the government has made no such announcement

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+