হাথরাস যাওয়ার পথে হাসি-মশকরায় মশগুল রাহুল-প্রিয়াঙ্কা! ভাইরাল ছবির আসল সত্যতা জানেন?
হাথরাস যাওয়ার পথে হাসি-মশকরায় মশগুল রাহুল-প্রিয়াঙ্কা! ভাইরাল ছবির আসল সত্যতা জানেন?
হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর কার্যত দেশজুড়ে নিন্দার মুখে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। একইসাথে এই ঘটনর প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের আন্দোলনের মুখে বেশ কিছুটা কোণঠাসা যোগী সরকার। যদিও ফ্রন্ট ফুটে খেলেও হাথরাস যাওয়ার পথে 'রাহুল-প্রিয়াঙ্কার ফুরফুরে মেজাজে’ মুখ পুড়েছে কংগ্রেসের। যার জেরে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় অনেকটাই ব্য।কফুটে চলে গেছে কংগ্রেস।

সম্প্রতি একটি ফেসবুক, টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল ছবি-ভিডিওতে রাহুল প্রিয়াঙ্কাকে বেশ মশকরা করতে দেখা যাচ্ছে। তারপরেই নেটিজেন মহলে তীব্র সমালোচনার মুখে গান্ধী পরিবার তথা কংগ্রেসের এই দুই বর্ষীয়ান নেতা। অনেকেই ছবিটি শেয়ার করে এই শোকবিহ্বল সময়ে রাহুল-প্রিয়াঙ্কার কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলছেন। তীব্র আক্রমণ শানিয়েছে শাসক দল তথা গেরুয়া শিবিরের নেতারাও। যদিও পরবর্তীতে ছবিটির সত্যতা যাচাই করতে গিয়েই বেরিয়ে আসে আসল খবর।
ফ্যাক্টচ চেকিংয়ের জানা যায় আসল তথ্য। বর্তমানে যে ছবিটি হাথরাস যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কার বলে দাবি করা হচ্ছে তা আদপে প্রায় এক বছরের পুরনো। ২০১৯ সালের ২৭শে এপ্রিল নিউজ নেশনের একটি প্রতিবেদনে প্রথম ছবিটি দেখা যায় বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর কানপুর বিমানবন্দরেই বোন প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার সময় তাদের ওই ছবি তোলে একাধিক সংবাদ সংস্থা। কংগ্রেসের অভিযোগ হাথরাস কাণ্ডে দেশজোড়া প্রতিবাদের মুখে পড়েই এখন রাহুল-প্রিঙ্কার ভাবমূর্তি কাদা ছেঁটাতেই এই অপ্রচার চালনো হচ্ছে বিপির তরফে।

Fact Check
দাবি
Rahul, Priyanka joked on their way to Hathras
সিদ্ধান্ত
This image was shot at the Kanpur airport in April 2019












Click it and Unblock the Notifications