করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে দিল্লি সরকার কি প্রকৃত তথ্য দিচ্ছে, জেনে নিন সত্যিটা

করোনা ভাইরাস নিয়ে ভুল রিপোর্ট দিল্লি সরকারের

দেশের মধ্যে এখন করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে দিল্লি। ক্রমে বেড়ে চলা করোনা ভাইরাস কেস এবং এর সংক্রমণ প্রতিরোধ করতে দেরি হওয়ার জন্য হাইকোরর্টের কাছে তিরস্কৃত হয়েছে দিল্লির সরকার। ১৮ নভেম্বর রাজধানীতে ৭,৪৮৬টি নতুন কোভিড কেস ধরা পড়েছে, যা জাতীয় রাজধানীতে মোট করোনা কেসের সংখষা দাঁড়িয়েছে ৫ লক্ষ। একদিনে এখানে মৃত্যু হয়েছে ১৩১ জনের, মোট মৃতের সংখ্যা ৭,৪৯৩ জন বলে জানিয়েছে দিল্লি সরকার।

ভুল রিপোর্ট দিচ্ছে দাবি স্বেচ্ছাসেবী সংস্থার

ভুল রিপোর্ট দিচ্ছে দাবি স্বেচ্ছাসেবী সংস্থার

করোনা ভাইরাসের সঙ্গে আবার যুক্ত হয়েছে বায়ু দূষণ, এর ফলে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র দ্রুত পদক্ষেপ করতে চায়। অন্যদিকে, শহিদ ভগৎ সিং সেবা দল, যারা কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছে এমন ব্যক্তিত্বের সম্মান নিশ্চিত করে জানিয়েছে যে দিল্লি সরকার ভুল রিপোর্ট দিয়েছে।

বাড়িতেই করোনা আক্রান্তরা মারা যাচ্ছে

বাড়িতেই করোনা আক্রান্তরা মারা যাচ্ছে

কিছুমাস আগেই হঠাৎ করেই এই স্বেচ্ছাসেবী সংগঠন পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে এবং জানায় যে রাস্তাতেই মানুষ মারা যাচ্ছে, কেউ তাদের দাহকার্য করছে না। দিল্লিতে কোভিড ওয়েভ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং প্রথম যখন করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয় তার চেয়েও বাজে অবস্থায় দিল্লি চলে যায় নভেম্বরে। সরকার করোনা ভাইরাস নিয়ে যে সংখ্যা বলছে তা ভুল। স্বেচ্ছাসেবী সংস্থা বলেছে, ‘‌অনেক মানুষ তাদের বাড়িতেই মারা যাচ্ছে এবং বাড়িতে আইসোলেশনে যারা মরছে তাদের দাহকার্যের জন্য আমরা বাড়ি গিয়ে সেই সব দেহগুলি নিয়ে আসছি।'‌

 দিল্লি সরকারের রিপোর্টে ভুল তথ্য রয়েছে

দিল্লি সরকারের রিপোর্টে ভুল তথ্য রয়েছে

শহিদ ভগৎ সিং সেবা দল এও জানিয়েছে যে কোভিড-১৯ সংখ্যা নিয়ে ভুল রিপোর্ট জুলাই মাসেও দেওয়া হয়েছিল। দিল্লি সরকারের সঙ্গে একযোগে ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল যে সেরো-সমীক্ষা করেছিল, তাতে তারা দেখিয়েছিল যে সরকারি রেকর্ডের চেয়েও অনেক বেশি দিল্লির কোভিড-১৯ কেস। ১০ জুলাইয়ের মধ্যে ২৩.‌৪৮ শতাংশ মানুষ ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়ে পড়েছেন। যদিও দিল্লি সরকারের তথ্য অনুযায়ী ১০ জুলাই মোট পজিটিভ কেসের সংখ্যা ছিল ১,০৯,১৪০। যদি দিল্লির জনসংখ্যা ৩ কোটি হয়, তবে মোট জনসংখ্যার ০.‌৩৬ শতাংশ ১০ জুলাইয়ের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন।

দিল্লিতে ৬৫.‌২২ শতাংশ বেশি করোনা কেস

দিল্লিতে ৬৫.‌২২ শতাংশ বেশি করোনা কেস

প্রকৃত কোভিড-১৯ কেসের সঙ্গে যখন সমীক্ষার তথ্যের তুলনা করা হয় তখন দেখা যায় যে সরকারের রেকর্ড করা তথ্যের চেয়ে ৬৫.‌২২ শতাংশ বেশি করোনা কেস রয়েছে দিল্লিতে।

Fact Check

দাবি

Delhi reporting lesser COVID-19 cases than real figures

সিদ্ধান্ত

Survey in July showed Delhi was reporting lesser cases than real figures

রেটিং

Half True
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+