দুর্গাপুজো ঘিরে ভুয়ো পোস্ট, উত্তর ২৪ পরগনায় পুলিশের জালে তিন

দুর্গাপুজো ঘিরে ভুয়ো পোস্ট, উত্তর ২৪ পরগনায় পুলিশের জালে তিন

করোনা পরিস্থিতির মধ্যে দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে পুলিশের জালে আটক তিন জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা তিনজনেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা ও বরানগর থানার বাসিন্দা।

দুর্গাপুজো ঘিরে ভুয়ো পোস্ট, উত্তর ২৪ পরগনায় পুলিশের জালে তিন

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দুর্গাপুজো নিয়ে একটি পোস্ট খুবই ভাইরাল হয়েছে। 'পশ্চিমবঙ্গ সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে পুজোর সময় পঞ্চমী থেকে একাদশী বিকেল পাঁচটার পর থেকে ভোর চারটে পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। এছাড়াও মণ্ডপে ঢোকা-প্রতিমা দর্শন নিয়েও একগুচ্ছ নিয়মবিধি। মণ্ডপের আশেপাশে স্টল সংক্রান্ত নানা বিধিনিষেধ। এই পোস্টটি নিমেষে ভাইরাল হয়। জানিয়ে বিভ্রান্তিও তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে।

কে বা কারা সেটি পোস্ট করেছে ও ছড়িয়ে দিয়েছে তা কেউই জানে না। তদন্তে নেমে বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বরাহনগর থানা এলাকা থেকে শুভ্র দে এবং ঘোলা থানা এলাকা থেকে রাজু বিশ্বাস ও প্রভুজিৎ আচার্য্য নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। এদিনই তাঁদের আদালতে তোলা হলে আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

Fact Check

দাবি

Night curfew will be imposed during Durga Puja

সিদ্ধান্ত

Night curfew will be imposed during Durga Puja, this claim is false

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+