রেল বেতনের টাকা কাটবে না, ভুয়ো খবরে বিভ্রান্ত হবেন না

করোনা ভাইরাসের কারণে শুধু ভারত নয় গোটা বিশ্বের অর্থনীতি প্রায় ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। একদিকে যেমন বহু মানুষের চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়ছে, তেমনই বহু সংস্থা তাঁদের কর্মীদের কম বেতন বা বিনা বেতনে কাজ করতে বাধ্য করছে। এরকম একটা অবস্থায় চাকরি এবং বেতন নিয়ে বাজারে প্রত্যেকদিনই নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে।

রেল বেতনের টাকা কাটবে না, ভুয়ো খবরে বিভ্রান্ত হবেন না

যেমন একটা গুজব ছড়িয়েছিল যে রেল মহামারীর কারণে কর্মীদের বেতন কাটতে চলেছে। তবে এই তথ্যটি একেবারেই ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল। সংস্থার তরফে জানানো হয়েছে তাদের কোনও কর্মীর বেতন কাটা হচ্ছে না।

রেল কর্মীদের বেতন কাটা হচ্ছে বলে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় বহু জায়গায় ছড়িয়ে পড়েছিল। যার ফলে কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে এটি একেবারেই ভুয়ো খবর।

এর আগে খবর ছড়িয়েছিল কর্মীদের পেনশন কাটা যেতে চলেছে। এবং খোঁজ নিয়ে জানা গিয়েছে সেই খবরের কোনও ভিত্তি নেই। কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট ভাবে জানানো হয়েছে কোনও পেনশনভোগীর টাকা কাটা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+