Fact Check: লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত? কবে কোথায় ভোট? দিনক্ষণ নিয়ে কী জানাল কমিশন
Fact Check: সামনেই লোকসভা নির্বাচন ২০২৪ (Lok Sabha Elections 2024)। চলছে জোর প্রস্তুতি। যে কোনও সময় ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের তারিখ। কমিশনের তরফে একেবারে জোর প্রস্তুতি চলছে। অন্যিকে ময়দানে নেমে পড়েছে বিজেপি-কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলগুলিও।
আর এহেন প্রস্তুতির মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) নির্বাচন কমিশনের (election commission of india) একটি বিজ্ঞপ্তি। যেখানে লোকসভা নির্বাচনের তারিখ থেকে শুরু করে ফলাফলের ঘোষণার দিনও বলা রয়েছে। আর সেই ভাইরাল বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে বিভ্রান্তি! আদৌও কি সত্যি সে মেসেজ। কী বলছে (Fact Check) নির্বাচন কমিশন? জানুন

Fact Check: ভাইরাল লোকসভা ভোটের তারিখ!!
ভোট কবে হবে? তা নিয়ে একাধিক জল্পনা রয়েছে। বেশ কয়েকটি তারিখ নিয়েও চলছে চর্চা। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কমিশনের সেই বিজ্ঞপ্তি। যেখানে আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচন হবে বলে দাবি করা হচ্ছে। শুধু তাই নয়, ফলাফল আগামী ২২ মে প্রকাশ হবে বলেও দাবি করা হচ্ছে।
আর সেজন্য আগামী ১২ মার্চ বিজ্ঞপ্তি কমিশনের তরফে জারি করা হবে বলেও ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। সেই মতো ২৮ মার্চ থেকে মনোনয়ন দাখিল হবে ভাইরাল এই বিজ্ঞপ্তি নিয়ে কী বলছে কমিশন?
Fact Check: ভাইরাল বিজ্ঞপ্তি সত্যি?
যে নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভাবে ভুয়ো। একেবারে স্পষ্ট করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন (election commission of india)। এই বিষয়ে ভোটারদের সতর্ক করা হয়েছে কমিশনের তরফে। সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশনটি FAKE বলেও বার্তা দেওয়া হয়েছে। কমিশন বলছে, ভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি কমিশনের তরফে দেওয়া হয়নি। ভাইরাল বিজ্ঞপ্তিটি যাতে কেউ বিশ্বাস না করে সেই কথা জানানো হয়েছে।
Fact Check: কবে হতে পারে ভোট
বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি, বিভিন্ন রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ যাচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের ভোট প্রস্তুতি এবং নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। আর সেই পর্ব মিটলেই ভোটের দিন ঘোষণা করা হতে পারে। সব কিছু ঠিক থাকলে মার্চের ১৫ তারিখের পর লোকসভা ভোটের দিন কমিশনের তরফে ঘোষণা করা হতে পারে। আর তখনই কবে দেশে লোকসভা ভোট হবে তা জানা যাবে। এর মধ্যে কোনও খবর নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর কথা বলা হয়েছে।

Fact Check
দাবি
lok sabha election 2024 date in socal media
সিদ্ধান্ত
election commission does not announce the Lok Sabha election 2024 date












Click it and Unblock the Notifications