নেতাজি না প্রসেনজিৎ? রাষ্ট্রপতির উন্মোচিত ছবি ঘিরে বিতর্ক! জানুন আসল তথ্য
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঘিরে বিতর্ক কোনও ভাবেই থামছে না। প্রসঙ্গত, ২৩ শে জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি নেতাজির সুভাষচন্দ্র বসুর একটি ছবিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য করেন রাষ্ট্রপতি। কিন্তু সেই ছবি ঘিরেই বিতর্ক দানা বাঁধে।

যে ছবি ঘিরে বিতর্ক
তৃণমূল সাংসদের তরফে দাবি করা হয়েছিল যে মাল্যদান করা সেই ছবিটি আসলে গুমনামি বাবায় অভিনয় করা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের। নেটিজেনদের একটা অংশও মহুয়ার সঙ্গে সুর মিলিয়ে একই দাবি করেন। টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে সোড়গোল পড়ে যায়।

পরে নিজের টুইটটি মুছে দেন মহুয়া
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাষ্ট্রপতি ভবনে নেতাজির ছবিতে রামনাথ কোবিন্দের মাল্যদানের ছবিটি রিটুইট করে লেখেন, 'ভগবান ভারতকে রক্ষা করুক, কারণ এই সরকার তো করতে পারবে না।' পরে অবশ্য বিতর্কিত টুইটটি মুছে দেন মহুয়া মৈত্র। যদিও নেটিজেনদের একটা অংশ দাবি করেন, এটা কোনওরকম ভিত্তিহীন বিতর্ক। কারণ এটি নেতাজির আসল ছবির উপর ভিত্তি করে আঁকা ছবির পোট্রেট।

কেন্দ্রের জবাব
তবে এই বিতর্ক ইস্যুতে তড়িঘড়ি জবাব দিতে ময়দানে নামে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে কেন্দ্র তরফে দুটি ছবি প্রকাশ করা হয়। একটি গুমনামি বাবা অভিনয় করা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দ্বিতীয়টি নেতাজি সুভাষ চন্দ্র বসুর। পাশাপাশি এও বলা হয় যে আসল ছবিটির উপর ভিত্তি করেই রাষ্ট্রপতি ভবনের ছবিটি আঁকা হয়। বিকৃত তথ্য পরিবেশন করে ভুয়ো বিতর্ক তৈরির চেষ্টা চলছে বলেও দাবি করা হয় কেন্দ্রের তরফে।

ছবিটি এঁকেছেন চিত্রকর পরেশ মাইতি
এই ছবিটি এঁকেছেন চিত্রকর পরেশ মাইতি। জানা গিয়েছে, বসু পরিবারের সদস্যা জয়ন্তী বসু রক্ষিতের কাছ থেকে নেওয়া একটি নেতাজির ছবির উপর ভিত্তি করে ছবিটি এঁকেছেন পরেশ মাইতি। প্রসঙ্গত নেতাজির জন্মবার্ষিকী ঘিরে এমনিতে বিজেপি বনাম তৃণমূল তরজা অব্যাহত। রাজ্যের তরফে দেশনায়ক দিবস হিসাবে দিনটিকে ঘোষণা করা হয়। পাল্টা কেন্দ্রের তরফে পালন করা হয় পরাক্রম দিবস হিসাবে। এরই মাঝে এই নয়া বিতর্ক ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

Fact Check
দাবি
Fact Check, President Kovind presented flowers to original photo of Netaji by artist Paresh Maity
সিদ্ধান্ত
Fact Check, President Kovind presented flowers to original photo of Netaji by artist Paresh Maity
রেটিং
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications