১২ হাজার টাকা দিলেই ৩০ মিনিটের মধ্যে চার কোটি টাকা জেতার সুযোগ! মেসেজে ক্লিক করার আগে সাবধান
গ্রাহকদের মেসেজে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অফার পাঠানো হয়। কখনও বলা হয় মোটা অঙ্কের টাকা জিতে গিয়েছেন তো আবার এখানে ক্লিক করুন তাহলে কোটি টাকা জিতে নিতে পারবেন।
Fraud message fact check: গ্রাহকদের মেসেজে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অফার পাঠানো হয়। কখনও বলা হয় মোটা অঙ্কের টাকা জিতে গিয়েছেন তো আবার এখানে ক্লিক করুন তাহলে কোটি টাকা জিতে নিতে পারবেন।
তবে সম্প্রতি গ্রাহক দের ফোনে এমন একটা মেসেজ যাচ্ছে তা অনেকে ক্লিক করে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। আর সেই বিষয়ে তথ্য খুঁজতে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা।
ওই মেসজে দাবি করা হচ্ছে যে, ১২ হাজার ৫০০ টাকা দিন আর চার কোটি টাকারও বেশি জিতে নিন। কোটি টাকা জিতে নেওয়ার লোভে অনেকেই ওই মেসেজে ক্লিক করছেন আর সর্বস্বান্ত হয়ে পড়েছেন। অনেকেই ওই মেসেজের স্ক্রিনশর্ট দিয়েছেন। আর তা দিয়ে জানতে চেয়েছেন এই খবর সত্যি কিনা।

মেসেজে কি পাঠানো হয়েছে?
যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে এই মেসেজগুলি পাঠানো হচ্ছে । যেখানে দাবি করা হচ্ছে আপনি যদি ৩০ মিনিটের মধ্যে ১২ হাজার ৫০০ টাকা দেন তাহলে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ৪কোটি টাকা।
তবে এই ধরনের জালিয়াতি সামনে আসতেই PIB এর তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে । যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার কিংবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্কখনও এমন দাবি করেনি। সম্পূর্ণ এহেন তথ্য মিথ্যা বলে দাবি করা হয়েছে PIB এর তরফে ।
শুধু তাই নয় , এই বিষয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক হতে জানিয়েছে।

PIB এর তরফে আরও কি বলা হচ্ছে
মানুষকে সতর্ক করে বেশ কয়েক টি টুইট করেছে PIB। যার মধ্যে এক টি টুইটে বলা হচ্ছে, ১২,৫০০ টাকা লাগিয়ে ৪কোটি টাকারও বেশি রোজগার করা কখনও সম্ভব নয়!
কিছু জিনিস শুনতে ভালো লাগলেও তা আয়ত্ত করা বেশ কঠিন । জালিয়াতরা সবসময় সরকারের নাম ব্যবহার করে থাকে কারণ এতে মানুষ সহজে বিশ্বাস করে ফেলেন। আর তাতেই জালিয়াতরা খুব সহজে ঠকাতে পারে।
এই সমস্ত টুইট কিংবা বক্তব্যেও বিশ্বাস করার জন্যে বলা হয়েছে।
PIB এই বিষয়ে সাধারণ মানুষকে বিশ্বাস করানোর জন্যে সিনেমার ক্লিপসের ব্যবহার করেছে। যেখানে মাত্র ২৫ দিনের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে মানুষকে জালিয়াতি করা হচ্ছে ।
এই সিনেমার ক্লিপ্সের মাধ্যমে বোঝানো হয়েছে যে কীভাবে জালিয়াতরা মানুষেড় কষ্টের টাকা হাতিয়ে নেয়।

লাভবান অফারের বিষয়ে আরও সতর্ক হন
PIB বিভিন্ন সময়ে যে কোনও ভাইরাল হওয়া বিষয়ের উপর মানুষকে সতর্ক করে থাকে। ফেক্ট চেক করে থাকে।
আদৌতে সত্যি কিনা সেটা দেখার চেষ্টা করে। ভুল কিংবা জালিয়াতের কোনও সূত্র পেলে সঙ্গে সঙে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে সেই বিষয়ে সতর্ক করে থাকে।
তথ্য বলছে লকডাউনের পর থেকে ব্যাপক ভাবে দেশে ডিজিটাল লেনদেন বেড়েছে। আর সেই সুযোগে অপরাধও বেড়েছে। মানুষকে লাভের লভ দেখিয়ে জালিয়াতের সংখ্যা বেড়েছে।
জালিয়াতরা এখন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্লারটফর্মকে ব্যবহার করছে। আর তাতে মোটা অঙ্কের লাভ দেখআনো হচ্ছে। আর সবজেনে বুঝেও মানুষ সেই প্রলোভনে পা দিয়ে ঠকছেন।
আর এখানে সাধারণ মানুষকে সতর্ক করছে PIB। তাঁদের দাবি, খুব অল্প সময়ের মধ্যে কখনও মোটা অঙ্ক রোজগার সম্ভব নয়। এমন প্রলোভন দেখলে এড়িয়ে যাওয়া উচিৎ।

Fact Check
দাবি
paying 12,500 you can get 4 crore
সিদ্ধান্ত
All this kind massages in the name of RBI. PIB says there are no such offer












Click it and Unblock the Notifications