কোভিড–১৯–এ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম ধূমপায়ীদের! সত্যিটা কি জেনে নিন এবার
কোভিড–১৯–এ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম ধূমপায়ীদের!
করোনা ভাইরাস নিয়ে একাধিক ভুল দাবি মানুষকে বিভ্রান্ত করতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেরকমই একটি দাবি অনুযায়ী কোভিড–১৯–এ আক্রান্ত হওয়ার কম ঝুঁকি রয়েছে ধূমপায়ীদের। একাধিক রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিএসআইআরের সমীক্ষার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ধূমপায়ী ও নিরামিষ আহার যাঁরা করেন তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কম।

ভুয়ো দাবি
এই দাবি সর্বৈব মিথ্যা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরং জানিয়েছেন যে ধূমপায়ীদের ঝুঁকি বেশি থাকে এবং দেড়গুণ বেশি গুরুতর কোভিড-১৯ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেসবুকের একটি পোস্টে হু জানিয়েছিল, 'তামাক জাত পণ্যকে না বলার এর চেয়ে ভালো কারণ আর কিছুই নেই। ধূমপায়ীদের মধ্যে ১.৫ গুণ বেশি গুরুতর কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই ভালো সময় ধূমপান ছেড়ে সুস্থ থাকার এবং এনসিডিকে মাত করে দেওয়ার।' এই ভুয়ো দাবি নিয়ে সিএসআইআরও তাদের বক্তব্য স্পষ্ট করেছে। এখানে নজর দেওয়া প্রয়োজন যে 'সিএসআইআর সমীক্ষায় প্রকাশিত ধূমপায়ী ও নিরামিশাষীরা কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি কম' এ ধরনের শিরোনাম দিয়ে কোনও প্রেস নোট জারি করেনি (২৪ এপ্রিল ২০২১)।

ফাইবার যুক্ত খাবার খাওয়া প্রয়োজন এই সময়
তবে সিএসআইআর তাদের এক ওয়েবসাইটের প্রকাশনায় এটা জানিয়েছে যে ফাইবার যুক্ত খাবার খেলে তা কোভিড-১৯ সংক্রমণের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবজিতে থাকা ফাইবার কন্টেন্ট দেহে রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলে। ফাইবার যুক্ত খাবার করোনা পরবর্তী ক্ষেত্রেও কার্যকরী হয়। তবে ধূমপান করলে বা নিরামিষ আহার খেলে করোনা ভাইরাসের ঝুঁকি কম থাকবে এ ধরনের সমীক্ষা সিএসআইআর করেনি। তাই এ ধরনের দাবি ভিত্তিহীন ও ভুয়ো।

ধূমপায়ীদের ঝুঁকি রয়েছে
সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে যে করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমণ মারাত্মকভাবে ফুসফুসকে ক্ষতি করতে পারে। সেই জন্য ধূমপায়ীদের আগে থেকেই সতর্ক করা হয়েছে যে এই সময় ধূমপান ছাড়ার সবচেয়ে ভালো সময়। এছাড়াও করোনায় আক্রান্তদের অক্সিজেন স্তরও কমে যাচ্ছে, এক্ষেত্রে ধূমপায়ীদের সমস্যা যে বেশি, এই নিয়ে দ্বিমত প্রায় নেই বললেই চলে। করোনা ভাইরাস যেহেতু শ্বাসনালী ও শ্বসন পদ্ধতিকে সরাসরি আক্রমণ করে, তাই ধূমপায়ীদের জন্য করোনা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তাই ধূমপায়ীদের ঝুঁকি অনেক বেশি।

হু–এর দাবি
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যারা ধূমপান করেন তাদের কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বেশি হবার সম্ভাবনা আছে। এর কারণ হিসেবে হু বলছে, সিগারেট খাবার সময় হাতের আঙুলগুলো ঠোঁটের সংস্পর্শে আসে এবং এর ফলে হাতে (বা সিগারেটের গায়ে) লেগে থাকা ভাইরাস মুখে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ধূমপায়ীদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হবার আগে থেকেই ফুসফুসের রোগ থাকতে পারে, অথবা ফুসফুসের কর্মক্ষমতা কমে যেতে পারে যা তার গুরুতর অসুস্থ হবার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

Fact Check
দাবি
Smokers are less vulnerable to COVID-19
সিদ্ধান্ত
Smokers are 1.5 times more likely to get COVID-19












Click it and Unblock the Notifications