সৌরভের বিসিসিআইয়ের সভাপতিত্ব ছাড়া নিয়ে তুমুল জল্পনা, সত্যিটা কী? জেনে নিন

সৌরভের বিসিসিআইয়ের সভাপতিত্ব ছাড়া নিয়ে তুমুল জল্পনা, সত্যিটা কী? জেনে নিন

বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? সকাল থেকেই আজ এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে ক্রিকেট মহলে। কয়েকটি সংবাদমাধ্যম এমন দাবিও করে যে, সৌরভ বিসিসিআই সভাপতিত্ব ছা়ড়ায় সেই পদে বসেছেন জয় শাহ। যদিও কিছু পরে সেই খবর সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলি প্রত্যাহার করে নেয়। কিন্তু এই ফেক নিউজ ছড়াল কীভাবে?

সৌরভের পদত্যাগ নিয়ে দাবি

সৌরভের পদত্যাগ নিয়ে তোলপাড় পরিস্থিতির মধ্যেই সকলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন। যেখানে দেখা যায়, বিসিসিআইয়ের লোগো ব্যবহার করে বিসিসিআই নামের একটি টুইটার হ্যান্ডল থেকে জানানো হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সৌরভকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে আরও লেখা হয়, জয় শাহ বিসিসিআইয়ের চেয়ারম্যান হয়েছেন।

ফেক অ্যাকাউন্ট

ফেক অ্যাকাউন্ট

যদিও এখানেই খটকা লাগে। প্রথমত যে অ্যাকাউন্ট থেকে এটি লেখা হয়েছে সেখানে বিসিসিআই লেখার পাশে ব্লু টিক নেই। সেখানেই স্পষ্ট হয়ে যায় এটি ফেক অ্যাকাউন্ট। সেই সঙ্গে বিসিসিআইয়ে চেয়ারম্যান পদ নেই। বিসিসিআই প্রেসিডেন্ট বা সভাপতি পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জয় শাহ রয়েছেন সচিব পদে।

পদ উল্লেখেও ভুল

পদ উল্লেখেও ভুল

সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন বলা ভুল, বরং বলা চলে সৌরভেরই পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার পথ পাকা। যা জানা যাবে, আগামী নভেম্বরেই। আইসিসির সদ্যসমাপ্ত বার্ষিক কনফারেন্সে সৌরভের পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার পথ প্রশস্ত হয়ে গিয়েছে। বিসিসিআইয়ে জল্পনা চলছে, সৌরভ আইসিসিতে গেলে তাঁর স্থলাভিষিক্ত হবেন জয় শাহ। যদিও সেটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপরেই।

কিছু সংবাদমাধ্যমও পিছু হঠল

কিছু সংবাদমাধ্যমও পিছু হঠল

লোধা কমিটির সুপারিশ মেনে বিসিসিআইয়ে সংবিধান তৈরি হয়েছে। কিন্তু বিসিসিআই চাইছে সংবিধানে সংশোধন আনতে। রাজ্য সংস্থা বা বোর্ডের পদে ৯ বছর থাকলে সেই পদাধিকারীকে তিন বছরের কুলিং অফে যেতে হবে। তবে বিসিসিআই চাইছে এই নিয়মটির বাইরে রাখা হোক বিসিসিআই সভাপতি ও সচিবকে। সেই আর্জিতে যদি শীর্ষ আদালত সম্মতি দিলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ বোর্ডের সভাপতি ও সচিব পদে বহাল থাকবেন। নাহলে তাঁদের কুলিং অফে যেতে হবে। সেক্ষেত্রে সৌরভ আইসিসিতে গেলে, জয়ের বোর্ড সভাপতি হওয়া হবে না। এই আবহেই ফেক আইডি থেকে ফেক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ায়। সৌরভ মুম্বই থেকে কলকাতায় ফেরার পরই এই ঘটনা। এমনকী যাচাই না করে কয়েকটি সংবাদমাধ্যম ফেক নিউজও ছড়িয়ে বসে! পরে ভুল বুঝে সেই ওয়েবসাইট বা পোর্টাল থেকে খবরটি তুলেও নেওয়া হয়।

Fact Check

দাবি

BCCI President Sourav Ganguly Resigned

সিদ্ধান্ত

BCCI President Sourav Ganguly Resigned , this news is fake

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+