পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টার লকডাউন!‌ ভু্য়ো মেসেজে বিভ্রান্তি ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টার লকডাউন!‌ ভু্য়ো মেসেজে বিভ্রান্তি ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

বাংলায় ফের আরও একবার লকডাউন যে হতে পারে, তার আভাস মিলেছিল তিন সপ্তাহ আগেই। উৎসবের মরশুমে লকডাউন হতে পারে, এ নিয়ে অনেকেই চিন্তিত ছিল। তার ওপর দুর্গাপুজোর সময় হাইকোর্ট রায় দেয় যে পুজো মণ্ডপে দর্শনার্থীর প্রবেশ নিষেধ। এরপরই সকলের মনে লকডাউন নিয়ে চাপান উতোর চলতে থাকে।

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টার লকডাউন!‌ ভু্য়ো মেসেজে বিভ্রান্তি ছড়ালো সোশ্যাল মিডিয়ায়


তবে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এমনই একটি খবর উঁকিঝুঁকি মারে। যেখানে বলা হয় যে বৃহস্পতিবার থেকে রাজ্যে ৪৮ ঘণ্টার লকডাউন হতে চলেছে। এই খবর ভাইরাল হতেই বিভ্রান্তি ছড়ায় নেটিজেনদের মধ্যে। আসরে নামতে বাধ্য হয় কলকাতা পুলিশ। তারা স্পষ্ট করে জানিয়ে দেয় যে এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং কোনও লকডাউন হচ্ছে না বাংলায় তথা কলকাতায়। যে বা যারা এই খবর ছড়াচ্ছে তাদের শাস্তির মুখে পড়তে হবে।

কলকাতা পুলিশের টুইটারেও এটি স্পষ্টভাবে বলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছেন, শহরবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতেই এ ধরনের ভুয়ো খবর রটানো হচ্ছে। প্রসঙ্গত, গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপের ফলে দেশ তথা এ রাজ্যেও সম্পূর্ণ লকডাউন জারি করে দেওয়া হয়। জুন–জুলাই থেকে ধীরে ধীরে আনলক করা হয়। স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে দেশবাসী। এর মধ্যে মহারাষ্ট্র ছাড়া এখন আর কোনও রাজ্যই লকডাউনের আওতায় নেই।

Fact Check

দাবি

The 3-day lockdown in the state

সিদ্ধান্ত

The 3-day lockdown in the state, spreading fake news on social media

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন factcheck@one.in আইডিতে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+