তথ্য নিয়ে তরজায় মোদী ও চিদম্বরম

নয়াদিল্লি: ন' মাস পরে কাল ফের বাড়ছে রেলের যাত্রীভাড়া৷ সোমবার থেকেই এই বৃদ্ধি কার্যকর হবে৷ যাত্রীভাড়া বাড়ছে ২ শতাংশ হারে৷ পণ্য মাসুল ১.৭ শতাংশ হারে৷ পাশপাশি, পণ্যের ওপর ১৫ শতাংশ হারে লেভি নেওয়া হবে৷
যাঁরা পুজোয় বেড়াতে যাওয়ার জন্য আগে টিকিট কেটেছেন বাড়তি ভাড়া তাঁদেরও দিতে হবে৷ ৭ অক্টোবরের আগে কাটা টিকিটে ট্রেনের মধ্যেই দিতে হবে বাড়তি ভাড়া৷
তবে আপাতত ভাড়া বাড়ছে না, শহরতলির ট্রেন, প্যাসেঞ্জার ট্রেনের সেকেন্ড ক্লাসের৷ মান্থলি টিকিটের দামও একই থাকছে৷ খুচরোর সমস্যা মেটাতে এবার থেকে পাঁচ টাকার গুণিতকে রেলের ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে৷ যেখানে মূল ভাড়া ৫১ টাকা, সেখানে দিতে হবে ৫০ টাকা৷ তবে ৫২ থেকে ৫৪ টাকার ক্ষেত্রে ৫৫ টাকাই ভাড়া দিতে হবে৷
তবে আপাতত ভাড়া বাড়ছে না, শহরতলির ট্রেন, প্যাসেঞ্জার ট্রেনের সেকেন্ড ক্লাসের৷
১০ অক্টোবর থেকে দুরন্ত'র এসি ক্লাসের ভাড়াও বাড়বে৷ রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের সঙ্গে তাল মিলিয়েই এবার দুরন্তরও ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলওয়ে বোর্ডের সদস্য দেবীপ্রসাদ পাণ্ডে৷ তবে, দুরন্ত'র স্লিপার ও নন এসি চেয়ার ক্লাসের ভাড়া এখন বাড়ানো হচ্ছে না৷ সূত্রের খবর, আগামী মাসেই বাড়তে পারে মেট্রো রেলের ভাড়াও৷
রেলমন্ত্রীর দায়িত্ব নিয়েই, চলতি বছরের জানুয়ারিতে একদফা ভাড়া বাড়ান পবন বনশল৷ কিন্তু ডিজেলের বিনিয়ন্ত্রণের ফলে, এক ধাক্কায় রেলের জ্বালানি খরচ, কয়েক হাজার কোটি টাকা বেড়ে গিয়েছে৷ পরিস্থিতি সামাল দিতেই যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্ত৷

Click it and Unblock the Notifications