Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বছর শেষ, নতুন বছরে WhatsApp এ আসছে যেসব নতুন ফিচারগুলি, জানুন বিস্তারিত

২০২৫ সালে একের পর এক আপডেটে WhatsApp ব্যবহারকারীদের চমক দিলেও থামার লক্ষণ নেই মেটার মালিকানাধীন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপের। চ্যাট, কল, প্রাইভেসি কন্ট্রোল, মাল্টি ডিভাইস সাপোর্ট থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা সব ক্ষেত্রেই ধারাবাহিক উন্নতির পর এবার নজর ২০২৬ এর দিকে। ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএসের বিটা ভার্সনে দেখা মিলছে এমন কিছু ফিচারের, যা আগামী বছরে WhatsApp কে আরও শক্তিশালী ও স্মার্ট করে তুলতে পারে।

বিশ্লেষকদের মতে, ভবিষ্যৎ WhatsApp মানেই আরও গভীর AI সংযোজন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, স্টোরেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং গোষ্ঠী চ্যাটে বাড়তি নিয়ন্ত্রণ। কিছু ফিচার দৈনন্দিন ব্যবহার সহজ করবে, আবার কিছু ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তাকে দেবে বাড়তি গুরুত্ব। যদিও সব ফিচার ২০২৬ এই সবার জন্য আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়, তবে বিটা আপডেটগুলি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের রূপরেখা।

WhatsApp

যাঁরা WhatsApp স্ট্যাটাসে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন, তাঁদের জন্য আসছে বড় পরিবর্তন। 'Imagine' নামে AI চালিত নতুন টুল স্ট্যাটাস এডিটরের মধ্যেই যুক্ত হবে। আলাদা অ্যাপ ছাড়াই ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু সরানো, টেক্সট প্রম্পট দিয়ে নতুন স্টাইল তৈরি, ডিটেল বাড়ানো কিংবা স্থির ছবিকে অ্যানিমেশনে বদলে ফেলার সুযোগ মিলবে।
অ্যান্ড্রয়েডে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু থাকলেও এবার আইফোন ব্যবহারকারীরাও পাচ্ছেন একই অভিজ্ঞতা। সাধারণ ফিল্টারের গণ্ডি পেরিয়ে পুরো ছবিই নতুনভাবে তৈরি করবে AI, ফলে WhatsApp স্ট্যাটাস হয়ে উঠতে পারে আরও সৃজনশীল এক প্ল্যাটফর্ম।

ফোন নম্বরের বদলে আলাদা পরিচয়ের পথ খুলছে WhatsApp, আসন্ন ইউজারনেম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগেভাগেই পছন্দের নাম সংরক্ষণ করতে পারবেন। একবার চালু হলে সেই ইউজারনেমই হয়ে উঠবে স্থায়ী পরিচয়।

বিটা ভার্সনে এই ব্যবস্থার উপস্থিতি বলছে, WhatsApp আগাম প্রস্তুতি নিচ্ছে যাতে বিশ্বজুড়ে চালুর সময় কোনও বিভ্রান্তি বা জালিয়াতির সুযোগ না থাকে। গোপনীয়তা নিয়ে সচেতন ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে বড় স্বস্তির খবর।

স্টোরেজ নিয়ন্ত্রণে স্মার্ট টুল
বারবার 'স্টোরেজ ফুল' নোটিফিকেশনে বিরক্ত? ২০২৬ এ এই সমস্যার সমাধান আনতে পারে নতুন চ্যাট-ক্লিয়ারিং টুল। পুরো চ্যাট মুছে ফেলার বদলে নির্দিষ্ট করে বেছে নেওয়া যাবে মেসেজ, স্টার করা কনটেন্ট বা আলাদা করে ছবি, ভিডিও, ডকুমেন্ট, ভয়েস নোট।
সবচেয়ে বড় সুবিধা, ডিলিট করার আগে কতটা স্টোরেজ খালি হবে তা আগেই দেখাবে অ্যাপ। বড় গ্রুপ চ্যাটে জমে থাকা মিডিয়া পরিষ্কার করতে এটি হবে কার্যকর অস্ত্র।

এক ক্লিকে কঠোর নিরাপত্তা
স্ক্যাম, স্প্যাম কল বা অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ভয় যাঁদের বেশি, তাঁদের জন্য আসছে 'স্ট্রিক্ট সিকিউরিটি মোড'। একটিমাত্র সুইচ অন করলেই চালু হবে WhatsApp এর সব শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা অচেনা নম্বর থেকে কল ব্লক, অজানা প্রেরকের মিডিয়া বন্ধ, গ্রুপ ইনভাইট সীমিত করা, প্রোফাইল প্রাইভেসি কড়া করা ও টু স্টেপ ভেরিফিকেশন।

এই ফিচার মূল ডিভাইস থেকেই চালু করা যাবে, ফলে নিয়ন্ত্রণ থাকবে পুরোপুরি ব্যবহারকারীর হাতে।

গ্রুপ চ্যাটে @all মেনশন
গুরুত্বপূর্ণ ঘোষণা বারবার হারিয়ে যায় গ্রুপ চ্যাটের ভিড়ে। এই সমস্যা মেটাতে আসছে @all মেনশন ফিচার। ছোট গ্রুপে যে কেউ ব্যবহার করতে পারলেও বড় গ্রুপ বা কমিউনিটিতে এই ক্ষমতা থাকবে শুধুমাত্র অ্যাডমিনদের হাতে।
ফলে একদিকে যেমন জরুরি বার্তা পৌঁছবে সবার কাছে, তেমনই নোটিফিকেশনের অপব্যবহারও কমবে।

সব মিলিয়ে, ২০২৬ এর WhatsApp শুধু মেসেজিং অ্যাপ নয় একটি পূর্ণাঙ্গ, সুরক্ষিত ও সৃজনশীল যোগাযোগ প্ল্যাটফর্ম হয়ে ওঠার পথে। বিটা ভার্সনে দেখা এই ফিচারগুলি ইঙ্গিত দিচ্ছে, আগামী বছর WhatsApp ব্যবহার মানেই আরও বেশি নিয়ন্ত্রণ, আরও বেশি স্বাধীনতা ও আরও স্মার্ট অভিজ্ঞতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+