Cheapest Motorcycles: ৮১ হাজারেরও কম দাম! Yamaha Fascino 125-কে টেক্কা দিচ্ছে Hero Destini 125 Xtec
Cheapest Motorcycles: ভারতীয় টু-হুইলার মার্কেটে সস্তা স্কুটারের চাহিদা বেড়েছে। আর তাই কোম্পানিগুলিও বিভিন্ন ধরনের সস্তার টু-হুইলার লঞ্চ করছে। তবে সস্তার স্কুটারের মধ্যেই Yamaha Fascino 125 কিংবা Hero Destini 125 Xtec দ্য বেস্ট। দুটি স্কুটারই পেট্রোল ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। সস্তায় হলেও একেবারে নতুন জেনারেশনকে মাথায় রেখে এই স্কুটারটি তৈরি করা হয়েছে।
এমনকি এই স্কুটারগুলিকে (Cheapest Motorcycles) এমন ভাবে তৈরি করা হয়েছে যে খারাপ রাস্তাতেও একেবারে যাত্রা হবে আরামদায়ক। একনজরে Yamaha Fascino 125 এবং Hero Destini 125 Xtec এর ফিচার এবং স্পেসিফিকেশন।

- Cheapest Motorcycles: Yamaha Fascino 125
Yamaha Fascino 125 একেবারে হালকা ওজনের একটি স্কুটার। মাত্র 99 kg। এত হালকা হওয়ায় যেমন ছুটতে পারে, তেমনই কন্ট্রোল করাও সোজা। এক্স শোরুম প্রাইস মাত্র ৮১ হাজার ৯৭৫ টাকা। ফিউচারেস্টিক স্কুটারে ১৪টি ড্যাসিং রঙের অপশন দেওয়া রয়েছে। শুধু তাই নয়, ছয়টি সম্পূর্ণ আলাদা ভেরিয়েন্টে পাওয়া যায় Yamaha Fascino 125। স্কুটারে 125cc এর BS6 ইঞ্জিন রয়েছে। এই স্কুটার 8.04 bhp পাওয়ার এবং 10.3 Nm এর পিকটর্ক জেনারেট করতে সক্ষম।
- Cheapest Motorcycles: ফিচার একনজরে
এছাড়াও Fascino 125-তে 5.2 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দিয়েছে Yamaha। দুটি চাকাতেই ড্রাম ব্রেকের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষার বিষয়টিও Yamaha এর তরফে মানা হয়েছে। আর তাই কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেওয়া রয়েছে এই স্কুটারে। অত্যাধুনিক এই সিস্টেম রাইডারকে খুবই সুরক্ষিত রাখবে।
- Cheapest Motorcycles: Hero Destini 125 Xtec
একেবারে নতু প্রজন্মের স্কুটার Hero Destini 125 Xtec। স্কুটারের দাম শুরু হচ্ছে মাত্র ৮১ হাজার ১০১ টাকা থেকে (এক্স-শোরুম)। Hero এর Destini 125 Xtec-তে 125 cc এর পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন হাই-পাওয়ার জেনারেট করতে সক্ষম। স্কুটারটির 9 bhp এবং 10.4 Nm- এর টর্ক জেনারেট করতে সক্ষম। সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে Hero Destini 125 Xtec স্কুটারটিতে।
- Cheapest Motorcycles: এক নজরে ফিচার
- ফুয়েল ট্যাঙ্ক- ৫ লিটারের।
- কম্বাইড ব্রেকিং সিস্টেম রয়েছে ব্রেকে।
- সেমি ইনস্ট্রুমেন্ট ডিজিটল ক্লাস্টার রয়েছে। যেখানে ব্লুটুথ কানেকটিভিম এলইডি লাইট সহ একাধিক ফিচার রয়েছে।
- Hero Destini 125 Xtec-তে ১০ ইঞ্চির টায়ার রয়েছে।
- গুরুত্বপূর্ণ ভাবে Hero Destini 125 Xtec- স্কুটারে সিবিটি গিয়ারবক্স দেওয়া রয়েছে।
- স্কুটারটি সামনের দিকে টেলিস্কোপিক হাইড্রোলিক শক Absorber এবং পিছনে স্প্রিং-লোডেড হাইড্রোলিক সাসপেনশন রয়েছে।












Click it and Unblock the Notifications