লিটার প্রতি ৪ থেকে সাত টাকা কমল তেলের দাম! সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বড় সিদ্ধান্ত সংস্থাগুলির
সাধারণ মানুষের জন্যে স্বস্তির খবর। দিওয়ালি এবং ছট পুজোর (Diwali & Chhath puja) আগে একধাক্কায় অনেকটাই কমল খাওয়ার তেলের (Edible oil price down) দাম। উৎসবের মরশুমে (Festival season) গ্রাহকদের স্বস্তি (customer) দিতে আদানি (
সাধারণ মানুষের জন্যে স্বস্তির খবর। দিওয়ালি এবং ছট পুজোর (Diwali & Chhath puja) আগে একধাক্কায় অনেকটাই কমল খাওয়ার তেলের (Edible oil price down) দাম। উৎসবের মরশুমে (Festival season) গ্রাহকদের স্বস্তি (customer) দিতে আদানি (adani wilmar), রুচি (Ruchi soya) সহ একাধিক সংস্থা তেলের দাম সস্তা করেছে।

প্রতি লিটারে প্রায় চার থেকে সাত টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Industry body Solvent Extractors Association এর তরফে জানানো হয়েছে যে, এই সিদ্ধান্ত আগামিদিনে একাধিক কোম্পানি নিতে চলেছে।
অ্যাসোসিয়েশনের তরফে জানা গিয়েছে যে, উৎসবের মরশুমের কথা ভেবে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু আদানি (adani wilmar) কিংবা রুচি (Ruchi soya) নয়, একাধিক সংস্থা দাম কমানোর জন্যে একযোগে সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে সাধারণ মানুষের উপকার হবে বলে দাবি অ্যাসোসিয়েশনের।
উৎসবের মরশুমে দেশে ক্রমশ বাড়তে থাকে ডাল এবং ফুড ওয়েলের (Edible Oil) দাম। টান পড়ে মধ্যবিত্তের পকেটে। আর এই অবস্থায় মূল্যবৃদ্ধি ঠেকাতে কড়া ব্যবস্থা নেন সরকার। গত কয়েকদিন আগেই এই বিষয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় আধিকারিকরা। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন সরকার বিদেশ থেকে আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে রাজ্য সরকারগুলিকেও খাদ্যবস্তু মজুদ রাখার উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।
খাদ্যমন্ত্রকের সচিব (Food Secretary) সুধাংশু পান্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, সরকার Edible Oil-এর আমদানি বাড়াতে চলেছে কিন্তু রাজ্য সরকারগুলিকেও মজুদদারি রাখার উপর কড়া নজরদারি চালানোর কথা বলা হয়েছে।
শুধু তাই নয়, খাদ্যমন্ত্রকের সচিব আরও জানান, এই মুহূর্তে মাস্টার্ড ওয়েলের প্রোডাকশন ১০ লাখ মেট্রিক টন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের আশা খুব শীঘ্রই এই সিদ্ধান্তের সুফল পড়তে শুরু করবে। গুরুত্বপূর্ণ এই বৈঠকের কয়েকদিনের মাথাতে দাম কমল খাওয়ার তেলের।
অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে লিটার প্রতি ৪ থেকে সাত টাকা কমানো হয়েছে। কিন্তু আগামিদিনে আরও কমানোর চেষ্টা হচ্ছে। তবে তেল তৈরি অন্যান্য জিনিসের দাম বাড়তে থাকায় সস্তা হচ্ছে না তেলের দাম। তবে সহযোগী জিনিসগুলি সস্তা হলে দাম কমে যাবে বলে আসা।
তবে দেরিতে হলেও রান্নার তেলের দাম কমানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বস্তি মিলবে বলেই আশা। কারণ একধাক্কায় তেলের দামটা অনেকটাই বেড়ে গিয়েছিল। যা নিয়ে ক্ষোভ তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে। আর সেই আঁচ পেতেই কফড়া দাওয়াই সরকারের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications