ভারত ইইউ বাণিজ্য চুক্তিতে ভারতীয় উপভোক্তাদের জন্য কী কী সস্তা হবে ও কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ? জানুন
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার মধ্যেও ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার চূড়ান্ত করল একটি বহু প্রতীক্ষিত ও বাণিজ্যিকভাবে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)। দুই পক্ষের মধ্যে এটিই সবচেয়ে বড় বাণিজ্যচুক্তি, যা বিশ্বব্যাপী মুক্ত বাণিজ্যের প্রতি তাদের আস্থা ও প্রতিশ্রুতিকে আরও শক্ত করেছে।
চুক্তি অনুযায়ী, ইউরোপীয় শিল্পপণ্যের আমদানি শুল্ক কমে যাবে বা পুরোপুরি উঠে যাবে। এতে ভারতীয় শিল্প ও উপভোক্তা দুই পক্ষই শুল্কসুবিধার সুফল পাবে।

যেসব খাতে সরাসরি লাভ তা হল রাসায়নিক পণ্যে শুল্ক প্রায় ২২ শতাংশ পর্যন্ত ছিল, অধিকাংশ ক্ষেত্রে তুলে নেওয়া হবে।
যন্ত্রপাতিতে সর্বোচ্চ ৪৪ শতাংশ পর্যন্ত শুল্ক ছিল, তা প্রায় শূন্যে নেমে আসবে।
ফার্মাসিউটিক্যালসে ওষুধের শুল্ক ১১ শতাংশ পর্যন্ত কমানো হবে।
মেডিক্যাল ও সার্জিক্যাল সরঞ্জামে প্রায় ৯০ শতাংশ পণ্যই শুল্কমুক্ত হবে, এতে স্বাস্থ্যব্যয় কমার সম্ভাবনা।
বিমান ও মহাকাশ সরঞ্জামের খাতেও শুল্ক শূন্যের পথে, লাভ হবে এভিয়েশন ও স্পেস সেক্টরে।
চুক্তির বড়ো আকর্ষণ প্রিমিয়াম ইউরোপীয় গাড়ি। ইউরোপীয় গাড়ির শুল্ক ধাপে ধাপে কমে ১১০ শতাংশ থেকে ১০ শতাংশ হবে (বার্ষিক ২.৫ লাখ ইউনিট কোটা)।
অটো পার্টসের শুল্ক ৫ থেকে ১০ বছরে পুরোপুরি তুলে দেওয়া হবে, ভারতীয় অটো ইন্ডাস্ট্রির জন্য বড়ো সুবিধা।
ইউরোপীয় খাদ্যপণ্যের দামও কমতে পারে, অলিভ অয়েল, মার্জারিন সহ কিছু ভেজিটেবল অয়েলে শুল্ক শূন্য, ফলের রস ও প্রসেসড ফুডে শুল্ক বাতিল। বিয়ার শুল্ক ৫০ শতাংশ, ওয়াইন শুল্ক ধাপে ধাপে ১৫০ শতাংশ থেকে ২০ থেকে ৩০ শতাংশ।
চুক্তি কার্যকর হলে ইউরোপের ৯০ শতাংশ রপ্তানি পণ্যে ভারত শুল্ক কমাবে বা তুলে দেবে। এতে ইউরোপীয় রপ্তানিকারীরা বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো সাশ্রয় করবে, যার সুফল ধাক্কা খেয়ে পৌঁছবে ভারতীয় শিল্প ও উপভোক্তার কাছে।
বর্তমানে ভারত ইইউ বাণিজ্যের মোট পরিমাণ ১৮০ বিলিয়ন ইউরোর বেশি, যা ইইউ তে প্রায় ৮ লক্ষ কর্মসংস্থান ধরে রাখে। এবার লক্ষ্য ২০৩২ সালের মধ্যে ইউরোপীয় রপ্তানি দ্বিগুণ করা।
ভারত দিল সবচেয়ে বড়ো বাজার সুবিধা, ইইউ পেল বিশেষ প্রবেশাধিকারের সুযোগ।
১.৪৫ বিলিয়ন মানুষের দ্রুত বর্ধনশীল বাজারে এবার বিশেষ সুবিধা পাচ্ছে ইউরোপীয় শিল্প ও 'অ্যাগ্রি ফুড' সেক্টর। এবারই প্রথম ভারত কোনো বাণিজ্য অংশীদারকে এত বড়ো বাজারসুবিধা দিল।
গাড়িতে ১১০ শতাংশ থেকে ১০ শতাংশ, অটো পার্টসে সম্পূর্ণ শুল্কছাড়, মেশিনারি, রাসায়নিক, ফার্মায় বড়ো ছাড়। খাদ্য ও কৃষিপণ্যে উল্লেখযোগ্য শুল্কছাড়।
এসএমই (ছোট ও মাঝারি ব্যবসা) ক্ষেত্রেও আলাদা অধ্যায় রাখা হয়েছে, যাতে ইউরোপীয় ছোট সংস্থাগুলো নতুন বাণিজ্য সুযোগ পায়।
যদিও ইইউ বিফ, মুরগি, চিনি ও চালের মতো সংবেদনশীল কৃষিপণ্যকে সুরক্ষার আওতায় রেখেছে। পাশাপাশি খাদ্যসুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিয়ে তাদের কঠোর নিয়মও জারি থাকবে।
এই ঐতিহাসিক বাণিজ্যচুক্তি ভারতীয় উপভোক্তা, উৎপাদক ও রপ্তানিকারীদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। শিল্পখাতে প্রতিযোগিতা বাড়বে, দাম কমতে পারে, আর আন্তর্জাতিক বাজারে ভারতের উপস্থিতি আরও শক্ত হবে, বিশ্বব্যাপী উত্তাল অর্থনীতির মাঝেই এটিই এখন বড়ো বার্তা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications