Aadhaar Card: আধার কার্ড হারিয়ে গিয়েছে? এইভাবে সহজ প্রক্রিয়ায় ডুপ্লিকেট পেয়ে যাবেন
দেশে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ পরিচালনার জন্য আধার কার্ড প্রয়োজন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খএালা থেকে শুরু করে স্কুলে ভর্তি হওয়া, সরকারি স্কিমের সুবিধা নেওয়া সমস্ত কাজের জন্যই আধারের নথি প্রয়োজন। এই পরিস্থিতিতে আধার কার্ড থাকা জরুরি।
অনেক সময় আধার কার্ড হারিয়ে যায়। এই পরিস্থিতিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে। তবে আধার কার্ড হারিয়ে গেলে সবার আগে অভিযোগ দায়ের করতে হবে।

বর্তমান সময়ে আধার কার্ড জালিয়াতির ঘটনা খুব বাড়ছে। এব্যাপারে অভিযোগ শোনা যায় মাঝে মধ্যেই। এই পরিস্থিতিতে যদি আধার কার্ড হারিয়ে যায়, তাহলে প্রথমে টোল ফ্রি নম্বরে (UIDAI-এর টোল ফ্রি নম্বর) যোগাযোগ করতে হবে। এখানে অভিযোগ দায়ের করলে আধারের অপব্যহার রোধ হবে।
আধার হারিয়ে যাওয়ার পরে প্রথমে টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ ফোন করে তথ্য দিতে হবে। এই পদক্ষেপ পরবর্তী সময়ে আধারের অপব্যবহার রোধ করবে।
নতুন আধার পাওয়ার উপায়
- আধার হারানোর ক্ষেত্রে, প্রথমে https://uidai.gov.in/-এ যেতে হবে।
- এখানে My Aadhaar ট্যাবে ক্লিক করতে হবে।
- এর পরে অর্ডার আধার পিভিসি কার্ডে ক্লিক করতে হবে এবং অর্ডার দিতে হবে।
- এখানে আবেদনকারীকে আধার নম্বর এবং ক্যাপচা পূরণ করতে হবে।
- এরপর প্রোসিড-এ ক্লিক করতে হবে এবং ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। এরপর সাবমিট করতে হবে।
- এরপর মোবাইলে যে ওটিপি আসবে, তা দিতে হবে।
- এরপরে পিভিসি কার্ডের জন্য ৫০ টাকা দিতে হবে অনলাইনে।
- অর্থ দেওয়ার পরে, এটি নিয়ে একটি বার্তা আসবে।
- এরপর একটি আইডি পাওয়া যাবে। যেখানে আধার পাওয়ার স্ট্যাটাস চেক করা যাবে।
- পিভিসি আধার কার্ড পনেরো দিনের মধ্যেই ঠিকানায় চলে আসবে।












Click it and Unblock the Notifications