সাইবার অপরাধীদের বড় হাতিয়ার এসএমএস স্পুফিং! বিষয়টি কী, কীভাবে এর থেকে টাকা রক্ষা করবেন
ডিজিটাল পেমেন্ট বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন জালিয়াতির ঘটনা। অর্থাৎ সাইবার অপরাধ প্রতিদিনই বাড়ছে। প্রতিদিনই শোনা যাচ্ছে নানা অপরাধের কথা। সাইবার অপরাধীরা যে উপায়ে অ্যাকাউন্ট ফাঁকা করে তার মধ্যে অন্যতম বড় উপায় হল এসএমএস স্পুপিং।
অনেকের কাছেই এই শব্দবন্ধটি নতুন মনে হতে পারে। এটাও এক ধরনের জালিয়াতি। এই পদ্ধতিতে হ্যাকাররা কোনও অজানা নম্বর থেকে একটি এসএমএস পাঠায়। কোনও কোনও সময় মনে হতে পারে এসএমএসটি কোনও পরিচিত কারও থেকে এসেছে। কিংবা কোনও বিশ্বস্ত কোম্পানির থেকে এসেছে।

সেই ম্যাসেড গ্রহণকারী যদি সেই ম্যাসেজের উত্তর দেন কিংবা মোবাইলে আসা লিঙ্কে ক্লিক করলে ম্যালঅয়্যারটি ফোনে ডাউনলোড হয়ে যাবে। এই ম্যালঅয়্যারের কার্যকারিতা নির্ভর করে ফোনের অ্যান্টিভাইরাস কতটা দক্ষ তার ওপরে। সেক্ষেত্রে ফোনে থাকা ব্যাঙ্কের বিবরণ-সহ ব্যক্তিগত তথ্য শেয়ার হয়ে যেতে পারে।
সাইবার অপরাধী প্রথমে এসএমএস ফরওয়ার্ডিং অ্যাপ তৈরি করে, যা ইউপিআই ডিভাইস বাইন্ডিং মেসেজকে ভিকটিম ব্যাঙ্কের ভার্চুয়াল মোবাইল নম্বরে রেজিস্ট্রেশনের জন্য ফরোয়ার্ড করে। অপরাধীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্ভাব্য ক্ষতিগ্রস্তকে এপিকে ফাইলের লিঙ্কও পাঠাতে পারে। পরবর্তী সময়ে অপরাধী ইউপিআই আবেদন নিবন্ধন প্রক্রিয়া শুরু করে।

এথেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল সতর্ক থাকা। নিজেকেই নিশ্চিত করতে হবে, কোনও অবিশ্বস্ত উৎস থেকে মোবাইলে কোনও সন্দেহজনক অ্যাপ ইনস্টল কিংবা ডাউনলোড করা যাবে না। এছাড়াও মোবাইল বা ট্যাবলেট সর্বশেষ অপারেটিং সিস্টেমের সঙ্গে আপডেট করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে।
গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরের মতো অফিসিয়াল ও বিশ্বস্ত জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। কোনও একটি অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা দেয় এমন একটি সফটঅয়্যার মোবাইলে ডাউনলোড কিংবা ইনস্টল করতে হবে। যাকে নিয়মিত আপডেট করতে হবে।

কোনও অ্যাপ ডাউনলোড করার সময় সেই অ্যাপটিকে কী কী অনুমতি দেওয়া হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেশ কিছু অ্যাপ লোকেশ সনাক্ত করতে চায়, যার কিনা কোনও প্রয়োজনই নেই। ইমেল বা এসএমএস-এ সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা এবং অজানা অ্যাপ ডাউনলোড কিংবা ইনস্টল করা এড়িয়ে চলতে হবে।
এছাড়া নিজের কোনও গোপনীয় তথ্য যেমন ওটিপি, পাসোয়ার্ড, পিন কিংবা কার্ড নম্বর কারও সঙ্গে শেয়ার করা যাবে না।












Click it and Unblock the Notifications