Economic Survey-এর গুরুত্ব কতটা? কীভাবে দেশের অর্থনীতিকে তুলে ধরে এই সার্ভে
বাজেটের আগের দিন প্রকাশিত হয় ইকোনমিক সার্ভে! কিন্তু কতটা গুরুত্বপূর্ণ এটি? কখনও ভেবে দেখেছেন।
Economic Survey 2023: আগামী ১লা মার্চ আর্থিক বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ! সাধারণ মানুষের একাধিক প্রত্যাশাকে মাথায় রেখে এই বাজেট পেশ করবেন তিনি। তবে আগামী লোকসভা ভোটের আগে এটাই মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট। ফলে একাধিক বিষয়কে মাথায় রেখে এই বাজেট সরকার পেশ করতে পারে।
তবে আগামীকাল অর্থাৎ ৩১ মার্চ বাজেট অধিবেশন শুরু হয়ে যাবে। ৩১ জানুয়ারি রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে এই অধিবেশন শুরু হবে।
অন্যদিকে আগামীকাল মঙ্গলবার সরকারের তরফে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ Economic Survey পেশ করবেন। চলতি অর্থবছরে দেশের অর্থনীতির জন্য কেন্দ্রীয় সরকার কী করেছে সেই সংক্রান্ত তথ্য ইকোনমিক সার্ভের মাধ্যমেই সামনে আসছে।

কিন্তু Economic Survey আসলে কী?
ইকোনমিক সার্ভে অর্থমন্ত্রকের (Finance Ministry) বার্ষিক একটি সমীক্ষা। অর্থাৎ গত এক বছর ধরে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সরকার একটি রিপোর্ট দিয়ে থাকে। এক কথায় সেটি অর্থনৈতিক সমীক্ষা। বিগত এক বছর দেশের অর্থ ব্যবস্থা কেমন ছিল এই সমীক্ষার মাধ্যমে জানা যায়। মূলত দুটি খন্ডে এই সমীক্ষা প্রকাশ্যে আসে। আর এই সমীক্ষার মাধ্যমে কোথায় ক্ষতি আর কোথায় লাভ সেই সংক্রান্ত একটি মূল্যায়ন করা হয়। দেশের অর্থনীতি নিয়ে সরকারের ভূমিকা-দৃষ্টিভঙ্গিও Economic Survey-এর মাধ্যমে উঠে আসে।

বাজেটের আগে এই পেশ করা হয়
ইকোনমিক সার্ভে সবসময়ে বাজেট পেশের আগেই প্রকাশিত করা হয়। বিশ্লেষকদের মতে, এই সার্ভে থেকে অনেক সময়েই আগামিদিনে অর্থ ব্যবস্থা কীভাবে এগোবে সেই সংক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যায়। এমনকি সরকারকেও Economic Survey থেকে বার্তা দেওয়া হয় অনেক সময়ে। অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি নথি হিসাবেই দেখা হয় এই বিষয়টিকে। তবে সরকার এই সার্ভে কিনা সেইও সংক্রান্ত ক্ষমতা সরকার পায়।

Economic Survey কারা তৈরি করে
অর্থমন্ত্রকের ইকোনমিক্স ডিভিশন গুরুত্বপূর্ণ এই Economic Survey তৈরি করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্বের কাজ একটি। প্রধান অর্থনৈতিক এক উপদেষ্টার তত্ত্বাবধানে এই ইকোনমিক সার্ভের তৈরির কাজ করা হয়ে থাকে। তবে এটি সম্পূর্ণ ভাবে প্রকাশিত করার ক্ষেত্রে নির্মলা সীতারমণের সবুজ সঙ্কেতের প্রয়োজন হয়। আর তা পাওয়ার পরেই এই সার্ভে প্রকাশিত হয়ে থাকে। সবদিক থেকে এই সার্ভে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications