Emergency Fund: জরুরি তহবিল কী? কঠিন সময়ের জন্য কত টাকা সঞ্চয় করা উচিত?
Emergency Fund: আমাদের সবার একটি জরুরি তহবিল বজায় রাখা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের অর্থের প্রয়োজন হয়। এমন পরিস্থিতিতে আমরা আমাদের সঞ্চয় বা বিনিয়োগকৃত পরিমাণ থেকে অর্থ তুলে নিই বা কখনও কখনও আমরা ঋণ নিয়ে থাকি।
যদি কেউ ইতিমধ্যে খারাপ সময়ের জন্য অর্থ সঞ্চয় করে থাকেন, তাহলে সঞ্চয় থেকে অর্থ তোলার প্রয়োজন হবে না। জরুরি প্রয়োজনে জরুরি তহবিল থেকে অর্থ তোলা এবং এটির ব্যবহার করা যেতে পারে। ঋণ এড়াতে এই তহবিল ব্যবহার করা যেতে পারে। অসুস্থতা, দুর্ঘটনা, ব্যবসায় ক্ষতি, চাকরি বা উচ্চশিক্ষায় ক্ষতির ক্ষেত্রে এই তহবিল সাহায্য করতে পারে।

হঠাৎ করে অর্থের প্রয়োজন হলে, জরুরি তহবিল সবচেয়ে উপকারী। এই পরিস্থিতিতে যদি কোনও ব্যক্তি তাঁর বিনিয়োগ থেকে অর্থ তুলে নেন কিংবা তাঁর যদি কোনও তহবিল না থাকে, ঋণ নিতে হয়। এই সমস্যা এড়াতে জরুরি তহবিল তৈরি করা জরুরি।
জরুরি তহবিল ঠিক কত হওয়া উচিত, তা নিয়ে যদি বিভ্রান্ত হন, তাহলে মনে রাখতে হবে, এটি মাসিক ব্যয়ের ওপরে নির্ভর করে। যে কারও অন্তত ছয়মাসের আয়ের সমান একটি জরুরি তহবিল বজায় রাখা উচিত।
উদাহরণ স্বরূপ, যদি কোনও ব্যক্তির বেতন যদি প্রতিমাসে ৫০ হাজার টাকা এবং প্রতিমাসে ৩৫ হাজার টাকা খরচ করেন, তাহলে সেই ব্যক্তির ২ থেকে ৩ লক্ষ টাকার জরুরি তহবিল থাকা উচিত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই তহবিল কোনওভাবেই সঞ্চয় এবং বিনিয়োগের অংশ হওয়া উচিত নয়।
অর্থ সঞ্চয়ের জন্য যে কাউকে বিনিয়োগের বিকল্পগুলি দেখতে হবে। শুধু ব্যাঙ্কে সঞ্চয় জমা করে বা এফডি করে খুব বেশি সুবিধা পাওয়া যাবে না। বিশেষজ্ঞরা মনে করেন, বিনিয়োগকারীদের তাদের অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা উচিত।
মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক এফডি এবং রেকারিং ডিপোজিট, সরকারি স্কিম, শেয়ার মার্কেট সহ অনেক জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারেন। এর মাধ্যমে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications