Credit Card Loan: ক্রেডিট কার্ডে লোনের সুবিধা কী? কীভাবে পাবেন, কী কী প্রয়োজনীয় নথি লাগবে

Credit Card Loan: ক্রেডিট কার্ড থাকলে সেখান থেকে লোনের সুবিধা পাওয়া যায়। ক্রেডিট কার্ডে সাধারণভাবে পূর্ব নির্ধারিত এবং পূর্ব অনুমোদিত ক্রেডিট সীমা থাকে। যা একমাস সময়ের মধ্যে ব্যবহার করা যায়। এছাড়াও অনেকের জরুরি নগদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ পাওয়ার বিকল্প অফার রয়েছে।

ক্রেডিট কার্ডে ঋণ একটি ব্যক্তিগত ঋণের (personal loan) মতো কাজ করে। এক্ষেত্রে নথিপত্র বিশেষ লাগে না। যা কী না দ্রুত আর্থিক সমস্যার 'সাময়িক' সমাধান করে। এটি মূলত একটি অসুরক্ষিত ঋণ। এই ঋণ জরুরি ও অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজনের সম্মুখীন ব্যক্তিদের উপকার করে।

Credit Card Loan

  • দ্রুত অনুমোদন-স্থানান্তর

এই ঋণে নথিপত্র বিশেষ প্রয়োজন হয় না। দ্রুত অনুমোদন ও বিতরণ হয়। এই লোনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়।

  • সুদের হার কম, আর্থিক সহায়তা নিশ্চিত করে

সাধারণভাবে ক্রেডিট কার্ডের লোনে সুদের হার অনুকূল থাকে। অনুরোধের ভিত্তিতে লোনের পরিমাণ অ্যাক্সেস করা যায়। তাৎক্ষণিক আর্থিক সহায়তা নিশ্চিত করা যায়।

  • আবেদন প্রক্রিয়া সহজ

এই ঋণের জন্য় আবেদন অনলাইনে বা ফোন অ্যাল্পিকেশনের মাধ্যমে করা যায়। যা ঝামেলামুক্তও বটে। যে কোনও জায়গা থেকে যে কোনও সময় লোনের জন্য আবেদন করা যায়।

  • প্রক্রিয়াকরণ চার্জ কম. পেমেন্ট কিস্তিতে

এইসব ঋণের প্রক্রিয়াকরণ ফি কম। গ্রাহক সহজ মাসিক কিস্তিতে তা পরিষোধ করতে পারেন। যা প্রতিমাসে ক্রেডিট কার্ডের বিলে দেওয়া হয়।

  • পরিশোধের জন্য যথেষ্ট সময়

এই ঋণগুলি পরিশোধে যথেষ্ট সময় পাওয়া যায়। সাধারণভাবে ঋণ পরিশোধে ২৪ মাস পর্যন্ত সময় দেওয়া হয়।

  • যোগ্যতা

ক্রেডিট কার্ডের ঋণে জামানতের প্রয়োজন হয় না। সাধারণভাবে এই ঋণ ক্রেডিট কার্ড গ্রাহকদের মধ্যে নির্বাচিত গোষ্ঠীকে দেওয়া হয়। ক্রেডিট কার্ড সংস্থাগুলি এব্যাপারে যোগ্যতার জন্য কঠোর মানদণ্ড রাখতে পারে। ঋণের যোগ্য হতে ভাল ক্রেডিট ইতিহাস থাকা জরুরি। ক্রয় ও সময়মতো পরিষোধের রেকর্ড থাকতে হয়।

  • কী কী নথি লাগে

সাধারণভাবে ক্রেডিট কার্ডের লোনে কোনও ডকুমেন্টেশন লাগে না। যেহেতু ক্রেডিট কার্ড গ্রাহক লোনের আবেদন করছেন, সেক্ষেত্রে তার কার্ডের আবেদনের সময়ই প্রয়োজনীয় নথি জমা দেওয়া থাকে। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড নেওয়ার সময় যেসব নথি লাগে, সেগুলি হল ঠিকানার প্রমাণ, পরিচয়ের প্রমাণ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, গত তিন মাসের বেতনের স্লিপ, অফিসের পরিচয়পত্রের কপি, সর্বশেষ আয়কর রিটার্নের অনুলিপি এবং প্যান কার্ডের অনুলিপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+