Business Idea: ২৪ সালে ব্যবসা করতে চান? তাহলে তাকান ২০২৩ সালের দিকে...
Business Idea: নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে ব্যবসা করতে চান? তাহলে ফিরে তাকান ২০২৩ সালের দিকে। একাধিক তুন স্টার্টআপ চলতি বছর বাজারে এসেছে। যা খুব অল্পদিনেই ব্যবসায় নিজেদের জায়গা শক্ত করেছে। শুধু তাই নয়, তৈরি করেছে কর্মসংস্থানও। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেও এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে চাহিদা বাড়বে।
ফলে ব্যবসা (Business Idea) করার যদি মন বানান তাহলে অবশ্যই এই সমস্ত আইডিয়া ট্রাই করতেই পারেন। এতে বিনিয়োগ কম, আয়ও অনেক বেশি।

- Business Idea: ইভেন্ট ম্যানেজমেন্ট
কাজের চাপ বাড়ছে। আবার সমাজন ব্যবস্থা থেকে বেরিয়ে যাওয়াও সম্ভব নয়। আর সামলাতে হিমশিম অবস্থা। ফলে বাড়তি চাপ আর কেউ নিতে চায় না। যে কোনও ধরনের অনুষ্ঠান, তা সে বিয়ে হোক কিংবা জন্মদিন, অন্নপ্রাশন। তা করতে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের (event management business plan) চাহিদা বাড়ছে। বর্তমানে অফিস পার্টি কিংবা কর্পোরেট মিটিং আয়োজনের দায়িত্বও বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হচ্ছে। আর তারাই এ- টু -জেড সবটাই সামলাচ্ছেন। এই ব্যবসা (Business Idea) আগামীদিনে আরও জনপ্রিয় হবে। ফলে ব্যবসা করতে চাইলে এটা বেস্ট আইডিয়া হতে পারে।
- Business Idea: ফ্যাশন এবং জামা-কাপড়ের ব্যবসা
কথায় আছে প্রথমে দর্শন এরপর গুণ! আর তাই নিজেকে বেস্ট রাখতে প্রত্যেক মাসেই এখন আলাদা খরচ ধরে রাখতে হয়। পোশাকের পিছনে অনেকটাই খরচ হয়। এরপর তো পুজো কিংবা অন্যান্য অনুষ্ঠানে নতুন জামা-কাপড় (Garments Business) কিনতে হয়। আগামীদিনে এই চাহিদা আরও বাড়বে। এই ব্যবসা (Business Idea) বাড়িতে বসেই শুরু করতে পারেন। অনেক মহিলা আছেন যারা জামা-কাপড়ের ব্যবসা করে মাসে মোটা অংকের রোজগার করছেন। আর যদি আলাদা ভাবে পাঞ্জাবি, শার্ট, সালোয়ার কামিজ, থ্রি-পিসের মতো সুন্দর পোশাক ডিজাইন করতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এক্ষেত্রে প্রাথমিক বিনিয়োগ কম। প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন।
- Business Idea: ওয়েবসাইট ডেভালপার
ওয়েবসাইট ডেভালপার ব্যবসা (Business Idea) বর্তমানে অন্যতম জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা। ছোট বড় সমস্ত সংস্থাই এখন অনলাইনের উপর নির্ভরশীল। আর তা অনলাইনে কাজের প্রথম ধাপ একটি ওয়েবসাইট তৈরি। আর তা তৈরির চাহিদা বাড়ছে। আর এই কাজে (Web Developer) আপনি যদি পারদশী হন তাহলে খুব সহজেই ওয়েবসাইট ডেভালপার হিসাবে কাজ শুরু করতে পারেন। এর সঙ্গে অনলাইন মার্কেটিং করতে পারেন তাহলে টাকা গুনে শেষ করতে পারবেন না।












Click it and Unblock the Notifications