SBI গ্রাহকদের জন্য সতর্কবার্তা! বিশেষ 'বার্তা' থেকে দূরে থাকার পরামর্শ

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর কোটি কোটি গ্রাহকদের সতর্ক করল সরকার। গ্রাহকদের এই বার্তা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে এসবিআই। প্রসঙ্গত এসবিআই-এর কোটি কোটি গ্রাহক প্রতারণার হুমকির মুখে।

এসবিআই গ্রাহকদের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। ভুয়ো বার্তার মাধ্মে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে। সরকারের তরফে এনিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

SBI

  • প্রতারণার সম্মুখীন গ্রাহক

দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর কোটি কোটি গ্রাহক প্রতারণার হুমকির সম্মুখীন। এই বিষয়টি নিয়ে সরকার সতর্কতা জারি করেছে। সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসবিআই-এর নামে ভুয়ো বার্তাগুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

  • সাইবার প্রতারণার চেষ্টা

প্রসঙ্গত গত কিছুদিন ধরে এসবিআই গ্রাহকদের রিওয়ার্ড় পয়েন্টের নামে প্রতারিত করা হচ্ছে। ইমেল ও মেসেজের পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক বার্তার মাধ্যমে রিওয়ার্ড পয়েন্টের প্রলোভন দেখিয়ে সাইবার প্রতারণার শিকার করার চেষ্টা করা হচ্ছে।

  • কোন বার্তা থেকে দূরে থাকবেন?

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দ্রুত ছড়িয়ে পড়ছে। সেখানে বলা হচ্ছে এসবিআই নেট ব্যাঙ্কিং রিওয়ার্ড পয়েন্ট ( ৯৯৮০ টাকা)। গ্রাহকদের পুরস্কার পয়েন্ট রিডিম করতে এপিকে ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। এসএমএস ছাড়াও ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে সাধারণ মানুষদের কাছে।

প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে ফ্যাক্ট চেক করে এই ধরনের বার্তাকে ভুয়ো বলে ঘোষণা করা হয়েছে। গ্রাহকদের এইসব এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মেসেজ সম্পর্কে সতর্ক করে বলা হয়েছে, ব্যাঙ্ক এই ধরনের কোনও লিঙ্ক পাঠায় না। সরকার ছাড়াও ব্যাঙ্কের তরফে এপিকে ফাইল ডাউনলোড না করতে বলছে। এই ধরনের কোনও পুরস্কারের লিঙ্ক আসলে গ্রাহকরা যেন এসবিআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, বলা হয়েছে ব্যাঙ্ক ও সরকারি তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+