জিওকে টেক্কা ভোডাফোনের, ৬ মাসের ফ্রি কল-সহ নানা সুবিধা, জানুন প্ল্যান
প্রিপেড ব্যবহারকারীদের জন্য মাত্র ৩৯৯ টাকায় ৯০ জিবি ৪জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দিচ্ছে ভোডাফোন।
দিওয়ালিতে জিও ধামাকা নিয়ে যখন লেখালেখি হচ্ছে তখন টেলিকমের দুনিয়ায় বিস্ফোরণ ঘটাল ভোডাফোন। প্রিপেড ব্যবহারকারীদের জন্য মাত্র ৩৯৯ টাকায় ৯০ জিবি ৪জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দিচ্ছে ভোডাফোন। তাও আবার ছয় মাসের জন্য। আবার কিছু কিছু জায়গায় ৮৪ দিনের জন্য ৮৪ জিবি ডেটা প্যাক রয়েছে। যার অর্থ প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা পাওয়া যাবে।

নতুন প্ল্যান দিয়ে ভোডাফোন কঠিন লড়াইয়ে ফেলে দিল জিও ও এয়ারটেলকে। এটা শুধু প্রিপেড ব্যবহারকারীদের জন্যই বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ৪৯৯ টাকার আর একটি প্ল্যান রয়েছে। যা নিলে ১০০ টাকা ফেরত পাওয়া যাবে।
এই প্ল্যান মোতাবেক প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। সঙ্গে আনলিমিডেট ফ্রি লোকাল ও এসটিডি কল তো রয়েইছে। ১০০ টাকা কাস্টমার কেয়ার নম্বর ৯৫৮২৫৬৬৬৬৬ নম্বরে ফোন করে কথা বললে তা রিফান্ড করা হবে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
দিওয়ালি উপলক্ষে গ্রাহকদের এই অফার দিয়েছে ভোডাফোন। তবে দিওয়ালির পর এই অফার থাকবে কিনা তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, জিও-র ৮৪ দিনের প্ল্যান রয়েছে ৩৯৯ টাকায়। এয়ারটেলেরও একই প্ল্যান রয়েছে। ফ্রি ভয়েস কলের সঙ্গে প্রতিদিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। তবে ভোডাফোনের অফার তাদের প্রতিযোগিতায় ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications