Vespa 946 Dragon Edition: বাইকজুড়ে 'আস্ত' ড্রাগন! তিনটি Alto-এর দামে কিনুন এই স্কুটার
Vespa 946 Dragon Edition: ভারতের বাজারে ফের Vespa-এর এন্ট্রি। নতুন একটি স্কুটার লঞ্চ করল সংস্থা। আর তা হল Vespa Dragon Edition। আর এই স্কুটারের দামই এখন মূল চর্চার বিষয়। সংস্থার এটি একেবারেই এক্সক্লুসিভ একটি এডিশন।
মাত্র ১৮৮৮ ইউনিট বানানো হয়েছে। ডিজাইন থেকে ফিচার! Vespa Dragon Edition Scooter এ একেবারেই ইউনিক একটি মডেল। যা নতুন প্রজন্মকে পাগল করে তুলবে। শুধু তাই নয়, এই স্কুটারের দামে আপনি তিনটি Maruti Suzuki Alto কিনতে পারবেন।

- Vespa Dragon Edition Scooter: কী আলাদা
কোম্পানি Vespa Dragon Edition- স্কুটারটি (Scooter) স্টিল প্লেট মনোকোক ফ্রেমে তৈরি করেছে। গোল্ডেন রঙে বাজারে আনা হয়েছে এই স্কুটার। যার উপর সবুজ রঙের ড্রাগন আকা হয়েছে। আর তা স্কুটারের সামনে থেকে শুরু করে সাইড প্যানেল ধরে করা হয়েছে। এছাড়াও এই স্কুটারের সামনে কয়েন স্প্রিং সাসপেনশন দেওয়া হয়েছে। পিছনে, এটি একটি প্রিলোডেড মনোশক সেটআপ রয়েছে।
- Vespa Dragon Edition Scooter: শক্তিশালী ইঞ্জিন
Vespa Dragon Edition- স্কুটারটিতে (Scooter) 150cc এর এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 12.7 বিএইচপি পাওয়ারের সঙ্গে 12.8 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। স্কুটারের উভয় চাকায় 220 মিমি ডিস্ক ব্রেক রয়েছে। সঙ্গে এতে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমও দেওয়া হয়েছে। যা সাধারণ মানুষকে অনেক বেশি সুরক্ষা প্রদান করে। জ্বালানির সমস্যা মেটাতে এতে ৮ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে।
- Vespa Dragon Edition Scooter: দাম চমকে দেবে
Vespa Dragon Edition- স্কুটারটির (Scooter) এক্স শোরুম দাম 14.27 লাখ টাকা। কী চমকে গেলেন তো। এই দামে অন্তত তিনটি Maruti Suzuki Alto কিনে নিতে পারেন। জানা গিয়েছে, নয়া এই স্কুটারের আগাম বুকিং শুরু হয়ে গিয়েছে। মোটোপ্লেক্স ডিলারশিপে শুরু হয়েছে এই বুকিং। আগে গেলে আগে পাবেন! বলে রাখা প্রয়োজন, Vespa এর স্কুটার তার ডিজাইন এবং বৈশিষ্ট্য দিয়ে মানুষকে ক্রমশ আকৃষ্ট করার চেষ্টা করছে। ধরার চেষ্টা করছে ভারতের বড় বাজার।
কি কিনবেন না! এই বিষয়ে আরও জানতে Vespa - এর যে কোনও শোরুম কিংবা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিংবা ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত দেখতে পারেন। ভারতের বাজারে ভাসপার মডেলগুলো কিন্ত্যু খুবই জনপ্রিয়।












Click it and Unblock the Notifications