Vande Bharat Express Train: জম্মু-কাশ্মীর বন্দে ভারতের জানলার কাচ Bullet Proof? রেল বলছে...

Vande Bharat Express Train: খুব শীঘ্রই কাশ্মীরে (J&K) ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন সেমি-হাই-স্পিড ট্রেনটি জম্মু ও কাশ্মীরের দুই রাজধানী জম্মু ও শ্রীনগরকে সংযুক্ত করবে। ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছে ভারতের মাটিতে তৈরি প্রথম সেমি বুলেট। যা খবর, দিল্লির শকুর ডিপোতে ট্রেনটিকে রাখা হয়েছে।

রেল বোর্ডের তরফে অনুমতি মিললেই বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে এই ট্রেন। আর সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ। নয়া বন্দে ভারত (Vande Bharat Express Train) চালু হলে জম্মু-কাশ্মীরে পর্যটনে জোয়ার আসবে। অর্থনৈতিক ভাবে সে রাজ্য আরও মজবুত হবে বলেও মনে করা হচ্ছে।

Vande Bharat

Vande Bharat Express Train: জম্মু শ্রীনগর মার্গ, জম্মু থেকে শ্রীনগর বন্দে ভারত

বর্তমানে ভূস্বর্গে দুটি বন্দে ভারত চলছে। জম্মু এবং শ্রীনগরকে ((Jammu to Srinagar Vande Bharat Train) যুক্ত করবে নয়া বন্দে ভারত তৃতীয় 'বুলেট' হবে সে রাজ্যের জন্য। যা কিনা শ্রী মাতা বৈষ্ণ দেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চলবে। নর্দার্ন রেলওয়ে (NR) জম্মু বিভাগ, নয়া এই ট্রেনটি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। জম্মু এবং শ্রীনগর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মনে করা হচ্ছে চলতি মাসের শেষে তা উদ্বোধন হতে পারে।

Vande Bharat Express Train: বন্দে ভারতের জানলার কাচ বুলেটপ্রুফ?

জম্মু-কাশ্মীরের জন্য যে বন্দে ভারত এক্সপ্রেসটি চালানো হবে তা অনেক বেশি আধুনিক। একাধিক আপডেটেড ফিচার এতে যোগ করা হয়েছে। যেমন হিটিং অপশন থেকে শুরু করে বরফ জমতে না পারার সুবিধা আছে ভারতের মাটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া এই ট্রেনে। প্রশ্ন উঠছে এই ট্রেনের জানালাগুলো বুলেটপ্রুফ কি না? এই অঞ্চলের নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ! এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এহেন প্রশ্ন উঠতে শুরু করেছে।

ETNOW-কে দেওয়া সাক্ষাৎকারে রেলের এক আধিকারিক জানিয়েছেন, কাশ্মীর উপত্যকার জন্য বন্দে ভারত ট্রেনে সিসিটিভি ক্যামেরা এবং জরুরী টক ব্যাক ইউনিট সহ বেশ কয়েকটি সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। তবে জানলায় বুলেট প্রফের সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই আধিকারিক। তাঁর কথায়, ট্রেনের জানলা বুলেট প্রুফ না হলেও অবশ্যই হিটিং প্রুফ। শুধু তাই নয়, বাইরে থেকে জানলা টার্গেট করে কেউ যদি পাথর ছোড়ে কোনও যাত্রীর ক্ষতি হবে না। ডবল লেয়ার জানলা দেওয়া হয়েছে বলে দাবি ওই আধিকারিকের। ফলে নয়া বন্দে ভারতে একেবারেই সুরক্ষিত থাকবেন যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+