Vande Bharat Express Train: শিয়ালদহ থেকেও ছুটবে বন্দে ভারত! বদলে যাচ্ছে অনেক কিছু, বিস্তারিত অবাক করবে
Vande Bharat Express Train: আগামী কয়েকমাসের মধ্যেই বাংলা থেকে ছুটতে পারে একাধিক বন্দে ভারত! তালিকায় যেমন হাওড়া আছে তেমনই আছে শিয়ালদহ স্টেশনও। এই দুই স্টেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকদিন এই দুই স্টেশন থেকে একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন ছাড়ে। যাত্রা করেন কয়েক লাখ যাত্রী। ইতিমধ্যে হাওড়া থেকে একাধিক রুটে চলে বন্দে ভারত। শোনা যাচ্ছে এবার শিয়ালদহ থেকেও ছাড়বে দেশের মাটিতে তৈরি 'সেমি বুলেট'।
আগামী কয়েকমাসের মধ্যেই এই ট্রেন ছাড়বে বলে জানা যাচ্ছে। আর সেই লক্ষ্যেই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় শিয়ালদহ স্টেশনের পরিকাঠামো তৈরির কাজ চলছে। জানেন কি কি ঘটছে কলকাতার গুরুত্বপূর্ণ এই স্টেশনে?

Vande Bharat Express Train: কোন রুটে ছুটবে বন্দে ভারত
শিয়ালদহ থেকে কোন রুটে বন্দে ভারত চলবে তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, শিয়ালদহ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত চালানো হতে পারে একটি সেমি বুলেট। সারা বছরই এখন উত্তরবঙ্গে যাওয়ার হিড়িক রয়েছে পর্যটকদের। |টিকিট পাওয়া মুশকিল। আর সে কথা ভেবেই এনজেপি পর্যন্ত এই ট্রেন চালানো হতে পারে বলে শোনা যায়। যদিও সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, শিয়ালদহ রুটে বন্দে ভারত স্লিপার ভার্সন দেওয়া হবে। যা চলবে দিল্লি পর্যন্ত। এখনও পর্যন্ত এই বিষয়ে যদিও কোনও রেলের তরফে ঘোষণা হয়নি।
Vande Bharat Express Train: শিয়ালদহ স্টেশনের পরিকাঠামোয় বদল?
তবে শিয়ালদহের পরিকাঠামোয় বড় বদল আসছে। গত কয়েকমাস আগে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, বতীয় আধুনিক সুবিধা-সহ একটি কোচিং ডিপো তৈরি করা হচ্ছে। কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে তা হবে। এজন্য ২৫০ কোটি টাকা খরচ করা হবে বলে জানান রেলের ওই আধিকারিক। কলকাতা ও শিয়ালদহ স্টেশনের ট্রেন রক্ষণাবেক্ষণ পরিকাঠামোও উন্নত করা হচ্ছে। যা খবর, পিট লাইনের দৈর্ঘ্য বাড়ানো হয়েছে।
২৪ কোচের ট্রেনের রক্ষনাবেক্ষন করতেই এই পদক্ষেপ রেলের। এখানেই শেষ নয়, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে। যেমন ব্যান্ডেল স্টেশনকে আধুনিক ভাবে গড়ে তোলা হচ্ছে। আগামীদিনে এই স্টেশনকে কলকাতার উপগ্রহ টার্মিনাল হিসাবে গড়ে তোলার ভাবনা আছে রেলের।
এমনকী দূরপাল্লার বহু ট্রেন এই স্টেশন থেকে চালানো হবে বলেও সিদ্ধান্ত। আর সেই কারণে ৩০০ কোটির পরিকল্পনা তৈরি বলেও জানাচ্ছেন রেল আধিকারিকরা। যা খবর, পুরো কাজ শেষ হতে কয়েকমাস লাগবে। এরপরেই শিয়ালদহের কপালে জুটবে বন্দে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications