দেশের এই পাঁচটি রুটে গড়ে সবচেয়ে বেশি স্পিডে ছোটে বন্দে ভারত, রয়েছে হাওড়া থেকে দুটি রুট
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই ট্রেনগুলি ২০১৯ সাল থেকে চালু হওয়ার পর থেকেই যাত্রী মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং তা ক্রমবর্ধমানও বটে। মূল কারণ অবশ্যই আধুনিকতা ও গতি। তবে সব রুটে সমান গতিতে ছুটতে পারে না বন্দে ভারত। নির্দিষ্ট কিছু রুট রয়েছে যেখানে একটানা বেশি গতিতে ছোটে এই বিলাসবহুল ট্রেন।
বর্তমানে সারা দেশে মোট ১৫০টি (আপ-ডাউন মিলিয়ে) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু আছে। এগুলি দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে এবং ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা হলেও, কার্যকারী গতিবেগ সাধারণত ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে রেল ট্র্যাকের জ্যামিতি, পথের মধ্যে একাধিক স্টপেজ এবং রক্ষণাবেক্ষণের কাজসহ বিভিন্ন কারণের ওপর ভিত্তি করে ট্রেনের গতি কমে যায়।

বর্তমানে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিজেদের পুরো রুটে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলাচল করে। এই ট্রেনগুলি হল: বিলাসপুর-নাগপুর-বিলাসপুর; হাওড়া-পাটনা-হাওড়া; আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল-আহমেদাবাদ; হাওড়া-গয়া-হাওড়া; এবং নাগপুর-সেকেন্দ্রাবাদ-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস।
এছাড়াও, আরও বেশ কিছু বন্দে ভারত ট্রেন তাদের যাত্রাপথের কিছু নির্দিষ্ট অংশে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ তুললেও পুরো পথে তুলতে পারে না। দেশের আর কোনও রুট নেই যেখানে গড়ে ১৩০ কিমিতে বন্দে ভারত ছুটতে পারে এই পাঁচটি রুট বাদে।
তবে সাম্প্রতিক সময়ে গতি বাড়াতে ভারতীয় রেলের ট্র্যাকগুলির আধুনিকীকরণের কাজ হয়েছে। আরও কাজ চলছে। আগামিদিনে সার্বিকভাবে রেলের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications